এসিআই পিওর সল্ট বরবারই দেশের শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসিআই পিওর সল্ট ‘অনন্য মেধাবী ক্যাম্পেইন’ তেমনই একটি প্রচেষ্টা। যার মধ্য দিয়ে খুঁজে বের করা হচ্ছে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য মেধাবীকে। আর স্বীকৃতি দেওয়া হচ্ছে তাদের প্রতিভাকে।
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবির আবেদিন খান তেমনই এক মেধাবী। মাত্র ১৪ বছর বয়সে অনন্য মেধা ও অদম্য সাহসের জোরে তৈরি করেছে একটি সার্চ ইঞ্জিন। যার নাম সার্চবিডি ডটনেট (searchbd.net)। এই অসাধারণ আবিষ্কারের জন্য এসিআই পিওর সল্ট তাকে দিচ্ছে ‘অনন্য মেধাবী’ সম্মাননা। এসিআই পিওর সল্ট বিশ্বাস করে, এই মেধাবীরাই সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশের পথপ্রদর্শক।
এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু আবিরই নয়, দেশের নানা প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে থাকা অসংখ্য মেধাবীকে উজ্জীবিত করাই ‘এসিআই পিওর সল্ট অনন্য মেধাবী’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন
শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...
শিক্ষাঙ্গন
শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
