রবিবার, ২২ মার্চ ২০২৬

ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত এলজিএসপি’র ৩০ লাখ ১৫ হাজার ৮’শ ৪৪ টাকা আত্মাসাতের অভিযোগে দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার (২ নভেম্বর) সকালে ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ দুর্নীতির মামলায় আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

জানা যায়, গত ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ এ দুই অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে দুই কিস্তিতে মৌলিক থোক বরাদ্দকৃত ১৫ লাখ একান্ন হাজার ৮’শ ৮২ টাকা ও ১৪ লাখ ৬৩ হাজার ৯’শ বাষট্টি টাকাসহ সর্বমোট ৩০ লাখ ১৫ হাজার ৮’শ ৪৪ টাকা ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, ইউপি সচিব এস এম জিয়াউল করিম ও ইউপি সদস্য সালেহা বেগমের যৌথ স্বাক্ষরে গত ২০১৯ সালের ৭ মার্চ থেকে  ২০২০ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে জালালপুর ইউপির ব্যাংক একাউন্টের ১’শ ২৯ টি চেকের মাধ্যমে উত্তোলন করে সোনালী ব্যাংক শাহজাদপুর শাখায় সাবেক সচিবের নিজ নামীয় সঞ্চয়ী হিসাবে (নং-৪২১৩৪৩৪১৩৩৯০১) স্থানান্তর করা হয়। এই টাকা তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) সদস্য সালেহা বেগমকে গত ২০২১ সালের ১৭ জানুয়ারি সাময়িক ভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার এর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এলজিএসপি-৩ এর ড্রিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) মোহাম্মদ আখতারুজ্জামান ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ায় তিনি বাদী হয়ে এনায়েতপুর থানায় জালালপুর ইউপির সাবেক সচিব এস এম জিয়াউল করিম ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। তদন্ত কাজ শেষ করে ঘটনার সাথে জড়িত ইউপি সচিব ও অজ্ঞাতদের কাছ থেকে জরুরি ভিত্তিতে তছরুপকৃত সরকারি অর্থ উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এদিকে এলজিএসপির টাকা আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম ও সাবেক সচিব জিয়াউর করিমের বিরুদ্ধে ৫/৭/২০২২ ইং তারিখে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

আদালত সুত্রে জানা যায়, এলজিএসপি আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলায় বর্তমানে জেলহাজতে আছেন সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম। একই মামলায় বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ। জামিন শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, সুলতান মাহমুদ এর আগেও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

জীবনজাপন

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটন...

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

শিক্ষাঙ্গন

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

জাতীয়

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!

বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী

জীবনজাপন

বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী

শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে ব...