সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নয়জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন উপজেলার শিপপুর গ্রামের শমসের আলী (৬৫), আফছার আলী (৬০), শাহীন মিয়া (৪৫), শিবপুর গ্রামের মোবাক্ষুর আলী (৫০), মোন্নাফ মিয়া (১৮), মাটিকোড়া গ্রামের শাহ আলম (৪০), আব্দুল কুদ্দুস (৬০), রত্না খাতুন (১৩) ও আউলিয়া (৭)। আহত পাঁচজনকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে ধানখেতে কাজ করছিলেন কৃষি শ্রমিকেরা। হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাঁরা পাশের সেচযন্ত্রের ঘরে গিয়ে ওঠেন। এ সময় বজ্রপাতে এক নারীসহ আটজনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর পাঁচজন। খবর পেয়ে উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে মারা যাওয়া নয়জনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেনে বলেন, প্রতিটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
