শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের নাটক ‘আলাদিন চাচার রাজনৈতিক দৈত্য’ অভিনয় করেছেন মোশাররফ করিম ও শবনম ফারিয়া। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান।

এ নাটকে মোশাররফ করিম আলাদিন চাচা চরিত্রে অভিনয় করেছেন। তিনি একজন স্কুলশিক্ষক। তার ছেলে-মেয়ে নেই। দিনের অধিকাংশ সময় রূপকথার গল্পের বই পড়েন। রূপকথা ও বাস্তবতার মধ্যে পার্থক্য খুঁজে বেড়ান।

শবনম ফারিয়া সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। তিনি রূপকথা নিয়ে আলাদিন চাচার লেখা একটি প্রবন্ধ পড়ে ভূতনগর গ্রামে যান। সেখানে গিয়ে নিজেই রূপকথার অংশ হয়ে যান।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ব্যতিক্রমী একটি গল্প। নাটকের গল্পে আমি মানুষের নানামুখী পরিচয় খুঁজে পাই। রহস্যের জট খুলতে গিয়ে অনেক কিছুই নতুন করে উপলব্ধি করি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন আমিন আজাদ, হাসিমুন, শেখ মাহবুব, বরুন, আলামিন সবুজ ও সেকেন্দার প্রমুখ। আগামী কুরবানির ঈদে একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ