দলের নিয়মিত ক্রিকেটারদের অধিকাংশ আইসোলেশনে থাকায় বেন স্টোকসকে অধিনায়ক করে সম্পূর্ণ নতুন তারুণ্য নির্ভর দল নিয়ে খেলতে স্বাগতিক ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তাদের কাছেই পাত্তা পেল না পাকিস্তানিরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ইংলিশদের দ্বিতীয় সারির দলের কাছে ৯ উইকেকের বড় ব্যবধানে হেরেছে সফরকারীররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদীয়মান পেসার সাকিব মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের টপঅর্ডাররা। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে ইমাম-উল-হককে এবং তৃতীয় বলে অধিনায়ক বাবর আজমে সাজঘরে ফেরান সাকিব। দুজনই ফেরেন শূন্যরানেই। এরপর চতুর্থ ওভারে মোহাম্মদ রিজওয়ানকে ১২ রানে ফেরান লুইস গ্রেগরি।
এরপর ক্রমেই পড়তে থাকে একের পর এক উইকেট। শুরুর দিকে ফখর জামানের ৪৭ এবং শেষদিকে সাদাব খানের ৩০ রানের ইনিংসের উপর ভর করে সম্মানজনক স্কোর সংগ্রহ করে সফরকারীরা। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউই বিশের ঘর স্পর্শ করতে পারেননি। আর ফলে ৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাবর আজমদের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উেইকেট নেন সাকিব মাসুদ। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ক্রেগ ওভারটন এবং ম্যাট পার্কিনসন। আর একটি উইকেট নেন লুইস গ্রেগরি।
মাত্র ১৪২ রান তাড়া করতে নেমে শুরুতে ওপেনার ফিল সল্ট হারায় স্বাগতিক ইংল্যান্ড। তখন হয়তো মনে হচ্ছিল হয়তো কিছুটা লড়াই করবে পাকিস্তান। কিন্তু পরে অবশ্য ফিরে তাকাতে হয়নি বেন স্টোকস বাহিনীকে। দ্বিতীয় উইকেট জুটিকে জ্যাক ক্রাউলিকে সঙ্গে নিয়ে ১২০ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েন ওপেনার ডেভিড মালান। আর তাতেই এসে যায় জয়।
দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে অপরাজিত থাকেন। আটটি চারের মারে ৬৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন মালান। অন্যদিকে ক্রাউলির ৫০ বলে ৫৮ রানের অপ্রতিরোধ্য ইনিংসটি সাতটি চারে সাজানো। ম্যাচসেরা হোন সাকিব মাহমুদ।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
