বুধবার, ২৫ মার্চ ২০২৬

বিবাহ বিচ্ছেদ ও নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার গুঞ্জনে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এসব বিষয়ে কথা বলতে চাইছেন না মাহি। বরং কর্মবিরতির এই সময়টাতে মাহি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব মাহি রোববার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

শনিবার (৭ আগস্ট) ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে মাহি লিখেছেন, আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরো বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে, স্বপনে, জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।

আপলোড করার পাঁচ ঘণ্টার মধ্যে মাহির পোস্টটিতে ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে। সেই সঙ্গে ৫ হাজারের বেশি মন্তব্য। অবশ্য বেশিরভাগ মন্তব্যেই নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাহির অনুসারীরা।

এদিকে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, মাহি নাকি দ্বিতীয় বিয়ে করেছেন। গাজীপুরের এক রাজনৈতিক পরিবারের সন্তানের সঙ্গে সংসার বেঁধেছেন তিনি। যদিও মাহি সরাসরি এ কথা স্বীকার করেননি।

সম্প্রতি মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার পোস্টার। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। এছাড়া মাহি সর্বশেষ অভিনয় করেছেন ‘মরীচিকা’ নামের একটি ওয়েব সিরিজে। এটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। মাহিকে দেখা গেছে ‘নবাব এলএলবি’ সিনেমাতেও। অনন্য মামুনের পরিচালিত সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে।

উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখান মাহিয়া মাহি। এরপর বেশ কিছু সফল সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানেও তার হাতে কয়েকটি সিনেমা থাকলেও লকডাউনের কারণে সেগুলো স্থগিত রয়েছে। কর্মবিরতির এই সময়টাতে মাহি সময় দিচ্ছেন পরিবারে। এর পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি লাভেরও চেষ্টা করছেন মাহি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...