নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সনজিত কুমার রায়
নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সনজিত কুমার রায়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আসন্ন নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন চেয়েছেন সনজিত কুমার রায়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার স্থানীয় দলীয় কার্যালয়ে গিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছ থেকে ফরম উত্তোলন করেন সনজিত কুমার রায়ের সমর্থকেরা ও আজ বুধবার সকাল ১১ টায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলমসহ নেতৃবৃন্দের হাতে তা জমা দেন। সনজিতের সমর্থকেরা দাবী করেন, আসন্ন নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বচ্ছ ইমেজের অধিকারী সনজিত কুমার রায়কে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে অবহেলিত নরিনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নের রূপদান করবেন।
আজ বুধবার দুপুরে আসন্ন নরিনা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সনজিত কুমার রায়ের সমর্থকেরা জানান, ‘আওয়ামী পরিবারের সন্তান সনজিত কুমার রায় গত ১৯৯২ সালে ছাত্রলীগ রাজনীতি শুরু করেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত নরিনা হাইস্কুল ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নকালীন ছাত্রলীগের সংগঠক হিসেবে সফলতার সাথে ছাত্রলীগকে সংগঠিত করেন। এছাড়া, সনজিত জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির পরিচালকমন্ডলীর অন্যতম সদস্য, জাতীয় পল্লী আলো সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক হিসেবে সুনামের সাথে আজ অবধি দায়িত্ব পালন করে চলেছেন । তিনি নরিনা হাইস্কুল এলামনাই এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, শাহজাদপুর রবীন্দ্র স্মৃতি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত ২০১১ সালে নিজস্ব অর্থায়নে নরিনা কেন্দ্রীয় শহিদ মিনারও নির্মাণ করেন। সবদিক বিবেচনায় তিনি যোগ্য প্রার্থী।’
আজ বুধবার দুপুরে আসন্ন নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সনজিত কুমার রায়ের সাথে আলাপকালে তিনি সাংবাদিকদের জানান, ‘আসন্ন নরিনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে তিনি এলাকার যুবসমাজকে নৈতিকভাবে গড়ে তুলবেন ও তাদের কর্মসংস্থান সৃষ্টি করবেন। পাশাপাশি নরিনার অবহেলিত নারী সমাজ বিশেষত বৃদ্ধা, স্বামী পরিত্যাক্তাদের অগ্রগতি ও উন্নয়নে কাজ করে যাবেন। সেইসাথে, এ ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট আধুনিকায়ন, বাল্যবিয়ে রোধ, মাদকমুক্ত সমাজ গঠনে আত্মনিয়োগ করবেন এবং নরিনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপদান করবেন।’
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
