অনলাইন ডেস্ক: গত রোববার রাতে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বামনগ্রাম কালী মন্দিরের মূতিগুলো দুর্বৃত্তরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। মন্দিরে কালী ও হরি মূর্তি ছিল। এ ব্যাপারে পুলিশ বামনগ্রামের দুইজনকে আটককরেছে। এরা হলেন মাহবুবুল ইসলাম শামীম ও রবিউল ইসলাম। মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুণ বাগচী অভিযোগ করেন, প্রায় ৩শ বছরের পুরাতন এই মন্দিরে এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের লোকজন পুজা অর্চনা করে আসছিল। রোববার রাতে দুর্বৃত্তরা মন্দিরের বেড়া ভেঙ্গে কালী ও হরি মূর্তি ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়। সকালে গ্রামবাসী মন্দিরের এই অবস্থা দেখে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থল যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেঙ্গে ফেলা মাটির মূর্তিগুলো বিসর্জন দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা প্রদান করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, আটককৃতদের থানায় জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
