বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : 'প্রধানমন্ত্রী’র বিশ্ব শান্তি দর্শন ও দেশে উন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন বলেছেন,‘আসন্ন একাদশ জাতীয় নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। বিএনপি, জামায়াতসহ কুচক্রীমহলের গভীর ষড়যন্ত্র থেমে নেই। এসব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে প্রতিহত করতে যুবলীগ নেতৃবৃন্দসহ সবাইকে সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তি দর্শন ও জনগণের ক্ষমতায়ন আরও সুদৃঢ় করতে এবং চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বার্থে, দশের কল্যাণে, দলের স্বার্থে যুবলীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করলে যুবলীগের সাংগঠনিক ভিত্তি আরও সুসংগঠিত ও গতিশীল হবে।’ সেইসাথে যথাযথ মর্যাদায় শাহজাদপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আগামীকাল (শুক্রবার) প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালন করার বিষয়ে নির্দেশনা দেন সভার প্রধান অতিথি ড. সাজ্জাদ হায়দার লিটন। গতকাল বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন শাখা আয়োজিত শাহজাদপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন উপরোক্ত কথাগুলো বলেছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,‘আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তিনি নিজেও শাহজাদপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা এ আসনে যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন, সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্যই কাজ করবো।’ বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত বলেন, ‘আমাদের এমন অবস্থা হয়েছে যে আমরা ভাই হয়ে ভাইকে মারছি। আবার দুই ভাই মিলে পিতাকে মারছি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নেতৃবৃন্দের প্রতি আরও আস্থাশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভার বিকল্প নাই। যে যে প্রার্র্থীরই সমর্থক হই না কেনো, জননেত্রী এ আসনে যাকে মনোনয়ন দেবেন, আমরা যুবলীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তার জন্যই কাজ করবো।’ বাংলাদেশ আওয়ামী যুবলীগ পোতাজিয়া ইউনিয়ন শাখার সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মানুনর রশীদ লিয়াকতের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক এ্যাড.মামুনর রশীদ লিয়াকত, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য নূরুল ইসলাম, রাশেদুল হায়দার রাশেদ প্রমূখ। সভার প্রধান অতিথি ড. সাজ্জাদ হায়দার লিটনের দৃষ্টি আকর্ষণ করে উপজেলার ১৩ ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণের মধ্যে কৈজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি বছির উদ্দিন ফকির, কায়েমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল হাসান রুবেল, রূপবাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজান, পোরজনা ইউনিয়ন যুবলীগ সভাপতি জুয়েল আলম, খুকনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু হেনা ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা শাহীন চরম ক্ষোভ আর দুঃখ প্রকাশ করে তাদের বক্তব্যে বলেন, ‘মূল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগ প্রধান হলেও ২ বার দল ক্ষমতায় থাকার পরও দলীয়ভাবে তাদের নূন্যতম মূল্যায়ণ করা হয়নি। অত্যাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলেও কোথাও যুবলীগ নেতৃবৃন্দকে অন্তর্ভূক্ত করা হয়নি। দুঃসময়ে, রাজপথের আন্দোলন সংগ্রামের সময় কেবল তাদের ডাকা হয়। আর অন্য সময় তৃণমূল যুবলীগ নেতৃবৃন্দকে কোনরূপ মূল্যায়ণ করা হয় না। এজন্য, অবিলম্বে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে যেনো প্রত্যেক নির্বাচনী এলাকায় যুবলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে পৃথক পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দ্রুত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যানের কাছে শাহজাদপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে তারা জোরালো দাবি জানান। সেইসাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের জন্য কাজ করবো।’ বেলতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান বিদ্যুৎ চরম ক্ষোভ প্রকাশ করে জানান, ‘শাহজাদপুর উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের চেয়ে অনেক ছোট পদধারীদের বা পদহীনদের আমরা অনেক ক্ষেত্রে বেশী মূল্যায়ণ করে থাকি। এ ধরণের মানষিকতা পরিহার করে যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় সব ধরণের কর্মকান্ডকে সফল করার জন্য যবলীগ নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।’ উক্ত মতবিনিময় সভায় শাহজাদপুর উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...