বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ  : রোববার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামবাসীর উদ্যেগে উন্নয়নের সরকার, উন্নয়নের প্রতীক নৌকার ভোটব্যাংক বৃদ্ধিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রাউতারা গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাহেব আলী খাঁ'র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, জেলা ও উপজেলা আ'লীগ নেতা, দেশসেরা সমবায়ী এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. লাবলু বলেন, 'নেত্রী যাকেই নৌকা প্রতীক দেবেন, আমরা একজোট হয়ে তার জন্য কাজ করবো। আমরা গ্রুপিং রাজনীতি পছন্দ করি না বা গ্রুপিং কে প্রশ্রয় দেই না। জননেত্রী শেখ হাসিনার শাহজাদপুরের প্রতি বিশেষ সুদৃস্টি আর আমার ভাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের তত্বাবধানে আমরা শাহজাদপুরে শতশত বেকার যুবকদের বিনা পয়সায় সরকারি চাকুরি প্রদান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ স্থাপনের সফল আন্দোলনে শীর্ষ নেতা, ৩ টি কোর্ট স্থাপন, হাসপাতাল নির্মান, গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, অনার্স কোর্স চালুকরণ, শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ, বহুতল ভবন নির্মাণ, হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ:) এর মাজার ও মখদুমিয়া জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, সাব-রেজিষ্টি অফিস আধুনিকায়নসহ বহুমুখী উন্নয়ন করে চলেছি, যেগুলো একজন নির্বাচিত জনপ্রতিনিধির করার কথা ছিলো। মিল্কভিটার সুযোগ্য চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সুদক্ষ পরিচালনায় চালিত ব্যবস্থাপনা কমিটি মিল্কভিটাকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে। আমরা শাহজাদপুরবাসীর উন্নয়নে বদ্ধপরিকর। আমার জন্য দোয়া করবেন যাতে আমার মরহুম বাবা শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ফজলুল হক এসপি'র মতো অামৃত্যু গণমানুষের ভাগ্যেন্নয়ন ও জীবদ্দশায় এলাকার কাঙ্গিত উন্নয়ন করতে পারি। সদা আপনাদের সাথে পাশে সুখে দুঃখে থাকতে পারি।' শাহজাদপুরে নৌকার ভোটব্যাংক বৃদ্ধিতে অনুষ্ঠিত জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে মিল্কভিটার পরিচালক, সেরা সমবায়ী আব্দুস সামাদ ফকির বলেন, 'সৎ আদর্শ নেতা শেখ আব্দুল হামিদ লাবলু জনপ্রতিনিধি না হয়েও এলাকার ব্যাপক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন।' বিশেষ অতিথির বক্তব্যে শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, তারুণ্যের অহংকার মোঃ রাজীব শেখ বলেন, ' এলাকার, এলাকাবাসীর উন্নয়ন করে ও উন্নয়নের চিন্তা ভাবনায় নিমগ্ন থাকেন জনকল্যাণকামী নেতা জননেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। ইতিমধ্যেই শাহজাদপুর উপজেলার অবহেলিত ত্যাগী দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী নৌকা প্রতীকে তার সাম্ভাব্য প্রার্থীতার সংবাদ শুনে আনন্দে উদ্ভাসিত হয়ে নতুন আশায় বুক বেধেছেন এবং জননেত্রী শেখ হাসিসা'র নিকট তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবার জোরালো দাবি তুলেছেন।' ওই জনসভায় সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে জননেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুকে শাহজাদপুরে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবার জোর দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, আলমগীর জাহান বাচ্চু, শ্রী সুবীর কুমার ঘোষ, ওয়াজ আলী, আব্দুল আলীম, শুকুর আলী প্রামানিক, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, জহুরুল ইসলাম বাবু, তারিকুল ইসলাম তানিম, সায়মন আহমেদ শাহীন প্রমূখ। জননেতা শেখ আব্দুল হামিদ লাবলুর উক্ত নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত এলাকাবাসীর মধ্য উন্নয়নের প্রচারপত্র বিলি করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...