স্পোর্টস ডেক্স: ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে ভালোই অনুশীলনপর্ব শেষ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে গ্রানাডাকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। মূল লড়াই শুরু হতে এখনও দুই দিন বাকি। তার আগে প্রস্তুতি ম্যাচে গ্রানাডাকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন মুশফিকরা। বড় জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই অসাধারণ একটা অনুশীলনপর্ব শেষ করেছেন ক্রিকেটাররা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২২ রানের বড় সংগ্রহ করেছিল বাংলাদেশ। ৩২২ রানের ইনিংসে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৯১ রান, মাহমুদুল্লাহ করেন অপরাজিত ৭৮ রান। এ ছাড়া মুশফিকুর রহিম ৪৪, শামসুর রহমান ৩২, আনামুল হক বিজয় ২৪, নাসির হোসেন ২৪ ও ইমরুল কায়েস ১ রান করেন। ৩২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গ্রেনাডা একাদশ। শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমেছে ২১৫ রানে। তাই বাংলাদেশ জয় পেয়েছে ১০৭ রানের বড় ব্যবধানে। বোলারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা ৩টি, আব্দুর রাজ্জাক ও আল-আমিন হোসেন ২টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। ২০ আগস্ট প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন মুশফিকরা।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...
জাতীয়
কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...
শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...
