বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : পাবনা বাস মিনিবাস কোচ মালিক সমিতি ও শাহজাদপুর মটর মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা হওয়ায় ৬ দিন পর আজ রোববার সকাল থেকে শাহজাদপুর পাবনা রূটে ওই দুই সমিতির অাওতাভূক্ত যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে । ফলে ওই রূটে চলাচলকারী যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। শাহজাদপুর মটর মালিক সমিতির দফতর সম্পাদক, পৌর কাউন্সিলর লিয়াকত হোসেন, কার্যকরী সদস্য মীম ঐশী পরিবহন মালিক শাহিদুল ইসলাম মুক্তা ও সদস্য শাহজাদপুর পৌর যুবলীগ আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর আবু শামীম সূর্য্য জানান, গত সোমবার থেকে পাবনা বাস মিনিবাস কোচ মালিক সমিতির পাবনা থেকে ময়মনসিংহগামী (ভায়া শাহজাদপুর) 'হাজী পরিবহন' নামক যাত্রীবাহী বাস কর্তৃপক্ষ শাহজাদপুরে ইন ও আউটের নির্ধারিত চেইন টাইম (ইন সকাল ৭:৩৫, আউট সকাল ৮:৪০) মানা না মানা নিয়ে সৃষ্ট বিরোধে শাহজাদপুর পাবনা রূটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার শাহজাদপুর মটর মালিক সমিতির সভাপতি, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসিব খান তরুণের সঞ্চালনায় সমিতি কার্যলয়ে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে দুই সমিতির চলমান দ্বন্দ্ব নিরসনে রেজুলেশন আকারে গৃহীত প্রস্তাবনা পাবনা বাস মিনিবাস কোচ মালিক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করা হয়। গতকাল শনিবার পাবনা বাস মিনিবাস কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ শাহজাদপুর মটর মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে ঐক্যমত পোষণ করে শাহজাদপুর পাবনা রূটে পুনরায় বাস চালনার সিদ্ধান্ত নেন। পাবনা থেকে ময়মনসিংহগামী (ভায়া শাহজাদপুর) হাজী পরিবহনের শাহজাদপুরে আগমন সময় সকাল ৭ টা ৩০ মিনিট ও গমন ৭ টা ৩৫ মিনিট এবং একই রূটে শাহজাদপুর থেকে ময়মনসিংসগামী হাসিব পরিবহনের স্টার্টিং পয়েন্টের পূর্বনির্ধারিত চেইন টাইম সকাল ৭ টা ১০ মিনিট কিছুটা পরিবর্তন করে ৭ টা ১৫ মিনিট পুনঃনির্ধারণ করা হলে ওই দুই সমিতির নেতৃবৃন্দ সমঝোতায় পৌঁছান। প্রেক্ষিতে, টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে ওই দুই সমিতির যাত্রীবাহী বাসের স্বাভাবিক চলাচল শুরু হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...