রবিবার, ২২ মার্চ ২০২৬
প্রাথমিকভাবে ঠিক ছিল এ বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে বোর্ড সূত্র থেকে জানা গেছে, টিভি সম্প্রচারকারী সংস্থার আবেদন অনুযায়ী টুর্নামেন্টের দিনক্ষণ বাড়াতে রাজি বিসিসিআই। এক সপ্তাহ এগিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু করতে চাইছেন দেশটির বোর্ড কর্তারা। ইতিমধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিয়েছেন আইপিএল আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু হিসেবে শারজা, আবুধাবি এবং দুবাইকে বেছে রাখা হয়েছে। তিনি আরও জানিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ টুর্নামেন্ট আয়োজন হবে। ডাবল লেগ হিসেবে প্রত্যেকটি দল প্রত্যেকের সঙ্গে দু'বার করে খেলবে। আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সিরিজ শেষ হবে। ফলে ক্রিকেটাররা নির্দিষ্ট সময়ে যোগ দিতে পারবেন। এদিকে আইপিএলের ফ্র‌্যাঞ্চাইজির অনুশীলনের জন্য দুটি মাঠের ব্যবস্থা করা হচ্ছে দুবাইতে। বোর্ডের পক্ষ থেকে আইসিসির সদর দফতরের পাশে তাদের যে অ্যাকাডেমি রয়েছে সেখানেই দুটি মাঠ ভাড়া নেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানেই অনুশীলন করবে। বোর্ডের তরফ থেকে জানা গেছে আগামী ২০ অগাস্টের মধ্যে সমস্ত ফ্র‌্যাঞ্চাইজি তাদের ক্যাম্প শুরু করে দেবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী কয়েকদিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। বোর্ড সূত্রে খবর কেন্দ্রীয় সরকারের থেকে অনুমতি পেলেই মিটিংয়ে বসবেন কর্তারা। বৈঠকের পরই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে আইপিএলের। তবে তার আগেই সব প্রস্তুতি নিয়ে রাখছেন বোর্ড কর্তারা।

সম্পর্কিত সংবাদ

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

শিক্ষাঙ্গন

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

শাহজাদপুর

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

বাংলাদেশ

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

অপরাধ

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...