মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
করোনা পরবর্তী যুগে আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরইমধ্যে দলগুলোর প্রস্তুতিও শুরু হয়েছে। তবে এ টুর্নামেন্টের স্পন্সরশিপ নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত সংস্থাটিতে স্বস্তি দিল ফ্যান্টাসি ক্রিকেট লিগ প্ল্যাটফর্ম ‘ডিম ১১’। এ প্রতিষ্ঠানটি এবার ২২২ কোটি রুপির বিনিময়ে হয়েছে আইপিএলের টাইটেল স্পন্সর। ব্যাপারটি নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান বিশ্বজিত প্যাটেল। এরআগে চীনা পণ্য বয়কটের জেরে চলতি মাসের শুরুতে আইপিএলের টাইটেল স্পন্সর থেকে সরে গিয়েছিল ভিভো। যে কারণে বেশ চিন্তায় পড়েছিল আইপিএল কতৃপক্ষ। তকে দু’ সপ্তাহের মধ্যেই টাইটেল স্পনসর খুঁজে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এমনিতেই আইপিএল-এর অন্যতম পার্টনার ছিল এই ফ্যান্টাসি ক্রিকেট লিগ প্ল্যাটফর্মটি। এবারের আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম ১১-এর প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, বাইজু এবং আনঅ্যাকাডেমির সঙ্গে। এবারের আইপিএলের টাইটেল স্পন্সর হতে আনঅ্যাকাডেমির দর ছিল ১৭১ কোটি রুপি। এদিকে বাইজু দর দিয়েছিল ২০১ কোটি রুপি। শেষ পর্যন্ত এ দুই প্রতিষ্ঠানকে পেছনে ফেলে ২২২ কোটি রুপিতে এবারের আইপিএলের টাইটেল স্পন্সর ছিনিয়ে নিলো ড্রিম ১১। এরআগে পাঁচ বছরের জন্য (২০১৮-২০২২) আইপিএলের টাইটেল স্পনসরশিপ ছিল ভিভো। এ জন্য ২১৯৯ কোটি রুপির চুক্তি হয়েছিল বোর্ডের সঙ্গে। কিন্তু, পূর্ব লাদাখের গালওয়ানে চীনা সেনার বর্বরোচিত হামলায় ভারতীয় জওয়ানের মৃত্যু ও ভারত-চীন সীমান্তে সংঘাতের জেরে দেশজুড়ে বয়কট চায়না দাবি ওঠে। মূলত এরপরই, ভারতীয়রা চীনা পন্য বর্জনের হুমকি দেয়। আর তাই হঠাৎ করে আইপিএল থেকে সরে দাঁড়ায় ভিভো। আগামী ১৯ সেপ্টম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। এরপর ১০ নভেম্বর হবে ফাইনাল।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি