এবার ইন্দোনেশিয়ায় ১৩ বছরের এক কিশোর বাবা হয়েছে। অবশ্য তার নারী সঙ্গীর বয়স তার চেয়ে প্রায় আড়াই গুণ, ৩২ বছর।
শুক্রবারের ঘটনা। এ নিয়ে ইন্দোনেশিয়ার গণমাধ্যমে খবর বের হয়। কারণ ১৩ বছরের শিশুর সঙ্গে ৩২ বছরের নারীর দৈহিক মিলনের বিষয়টিকে সহজে দেখছেন না দেশটির কর্তৃপক্ষ।
আরো বড় কথা হলো, তারা বিবাহিতও নয়। তবে কীভাবে হলো সন্তান? এমন প্রশ্নের জবাবে ওই নারী প্রথমে বলেছিলেন, মালিকের ১৩ বছরের ছেলে তাকে নিয়মিত ধর্ষণ করে। এ উত্তর পুলিশের কাছে ধোপে টেকেনি। উপর্যপুরি জেরার মুখে ওই নারী স্বীকার করেছেন, ছেলেটির সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন।
বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে পরে। ওই ছেলেটির আইনজীবী অ্যাবতাসিম আল সাবাগ জানিয়েছেন, এই সম্পর্ক নিয়ে ছেলেটির পরিবার উদাসীন ছিল, যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তা ছাড়া ওই নারী যে অন্তঃসত্ত্বা, তা-ও তিনি কাউকে জানাননি।
তবে ডিএনএ পরীক্ষা থেকে জানা গেছে, সন্তানটির বাবা ওই ১৩ বছরের ছেলেটিই।
তথ্যসূত্র : জি নিউজ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
