শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
500x350_18036cee524d617a6f6835039927ae5c_DRS কোনো হোম সিরিজে প্রথমবারের মতো ডিশিসন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের ব্যবহার করা হবে অত্যাধুনিক এই পদ্ধতি। অবশ্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এটা ব্যবহার করা হবে না। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নাজিমউদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা প্রথমবারের মতো কোনো হোম সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করতে চলেছি।’ তবে বিসিবিকেই ডিআরএস ব্যবহারের ব্যয় বহন করতে হবে, টিভি স্বত্ত্ব পাওয়া গাজী টিভিকে নয়। ডিআরএস পদ্ধতিতে মূলত হক আই, আলট্রা মোশন ও সুপার জুম পদ্ধতির ব্যবহার করতে হয়। জিম্বাবুয়ে সিরিজে এই প্রযুক্তি গুলোর ব্যবহার করতে বিসিবিকে প্রায় ১ লাখ মার্কিন ডলার ব্যয় করতে হবে। মূলত সাম্প্রতিক হোম সিরিজে বিভিন্ন সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় দেশে ডিআরএস পদ্ধতি ব্যবহারের দাবি উঠে। যদিও ২০১০ সালেই এই পদ্ধতি ব্যবহারের দাবি তুলেছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সেবার ইংল্যান্ড সিরিজে বাংলাদেশকে বিভিন্নভাবে আম্পায়ারের খারাপ সিদ্ধান্তে ভুগতে হয়েছিল। ফলে দেশ সেরা ক্রিকেটার এই দাবি তুলেছিলেন। তখন তৎকালীন বিসিবি সভাপতি গ্রিন সিগন্যালও দিয়েছিল। কিন্তু তারও চার বছর পর সেই গ্রিন বাতি জ্বলে উঠলো! বাস্তব হলো সাকিবের দাবি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”