রবিবার, ২২ মার্চ ২০২৬
ডায়া গ্রামের মাঝ দিয়ে হুরা সাগরের শাখা নদী। এই শাখা নদীর উপর নির্মিত কালভার্টটি, যা ডায়া ও পার্শ্ববর্তী গ্রাম রায়পুর সহ অন্য দুই -তিনটি গ্রামের মানুষের চলাচলের জন্য একমাত্র ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষের চলাচল কালভার্টটির উপর দিয়ে, গ্রামের কৃষকেরা তাদের কৃষি পণ্য নিয়ে এখান দিয়েই যাতায়াত করে থাকেন। গ্রামের শিশুরা এর উপর দিয়েই স্কুলে যায়। উল্লেখ্য কালভার্টটি থেকে ২ শত গজ দূরেই ঈদগাহ ময়দান, যেখানে ডায়া ও পার্শ্ববর্তী রায়পুর গ্রামের মানুষ নামাজ আদায় করেন। অতীব দুঃখের বিষয় খুব নিন্মমানের কাজে তৈরি বিধায় কালভার্টটি বর্তমান মানুষের দৈনিন্দন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেকোন সময় বড় ধরণের বিপদ ঘটতে পারে। এছাড়া কালভার্টটির দুইপাশের সংযোগ সড়কও চলাচলের জন্য অনুপোযোগী হয়ে পড়েছে। কালভার্টটি ভেঙে যাওয়ার কারণ ও বর্তমান অবস্থা : ১| বৃষ্টির পানি প্রবাহে ও নদীর পানির স্রোতে কালভার্টের ফাউন্ডেশন, একপাশের এবার্টমেন্ট ওয়াল ও উইং ওয়ালের নিচে থেকে মাটি সরে গেছে| ২|উইং ওয়ালের ভিতরে ও কালভার্টের এপ্রোচের মাটি সরে গেছে | ৩| উইং ওয়ালের নিচে ও বাহিরে মাটি সরে যাওয়ায় এবং ভিতরের মাটির চাপে কালভার্টের এক পাশের উইং ভেঙে নদীর দিকে হেলে পড়েছে| ৪| নিন্মমানের কাজ বিধায় মাঝের সাপোর্ট ওয়ালের উপরে ফাটল দেখা দিয়েছে। ৫| কালভার্টের দুইপাশের গার্ডারের মাঝে ও প্রান্তে অনেক বড় ফাটল দেখা দিয়েছে | যেকোন সময় গার্ডার ভেঙে যেতে পারে। ৬| কালভার্টের স্লাবের মাঝে ফেটে এক প্রান্ত অনেক নিচু হয়েছে | যে কোন সময় স্লাব ভেঙে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ৭| কালভার্টের এক পাশে অনেক নিচু হয়ে হেলে পড়া উইং ওয়ালের হালকাভাবে সাপোর্ট দিয়ে আছে| এমতাবস্থায় হাজারো মানুষের চলাচলের অসুবিধা ও ঝুঁকির কথা বিবেচনা করে অতিদ্রুত উপজেলা ও জেলা কর্তৃপক্ষের আশু ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। উল্লেখ্য নদীতে পানি থাকায় এই মৌসুমে কালভার্টটি মেরামত করতে না পারলে বিকল্প ব্যবস্থা হিসাবে ১০ ফুট প্রস্থ ও ৬০ ফুট দৈর্ঘ্যের একটা স্টিল স্ট্রাকচারের ব্রিজ নির্মান করেও মানুষের দুর্দশা ও বিপদের ঝুঁকি এড়ানো সম্ভব।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)