বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচিত মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু বরখাস্ত হওয়ার দীর্ঘ ৪ বছর পর বৃহস্পতিবার(২৬নভেম্বর) সকাল ১১টায় নিজ পদে সমাসীন হলেন। এর আগে হাইকোর্ট থেকে একটি আদেশ স্থানীয় সরকার মন্ত্রালয়ে পৌছলে তাকে স্বপদে বসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বৃহস্পতিবার সকাল ১০টায় হালিমুল হক মিরু শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ডে পৌছলে হাজারও কর্মি, সমর্থকদের ফুলের ভালবাসায় সিক্ত হয়। এবং বিশাল আনন্দ মিছিল নিয়ে পৌরসভায় প্রবেশ করে। তিনি শাহজাদপুর পৌরসভায় পৌছালে পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

দীর্ঘদিন পর মেয়র পদে বসতে যাওয়ার অনুভুতি প্রকাশ করতে গিয়ে হালিমুল হক মিরু সাংবাদিকদের বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। শাহজাদপুরের একটি কুচক্রিমহল শাহজাদপুরের উন্নয়ন চায় না। তারা একটি মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দিয়ে শাহজাদপুর পৌরসভাবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমি সাংবাদিক শিমুলকে গুলি করিনাই। আমার গুলিতে সে মরে নাই। এটা ব্যালিষ্টিক রিপোর্টে প্রমানিত হয়েছে।

সুতরাং ষড়যন্ত্র এবং চক্রান্ত করেই আমাকে মিথ্যা মামলা দিয়ে জনগনের সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এই মামলায় সরকারি তদন্ত বিভাগ (সিআইডি) যে ব্যালাস্টিক রিপোর্ট দিয়েছে তাতে গুলির ওজন পেয়েছে ০.৫০ গ্রাম আর আমার লাইসেন্সকৃত শটগানের গুলির ওজন পেয়েছে ০.৫৩ গ্রাম। এতে প্রমাণিত যে সাংবাদিক শিমুল আমার গুলিতে মারা যায়নি।’ তিনি নিজেও সাংবাদিক শিমুল হত্যার বিচার চান বলে জানিয়েছেন।

আজ স্বপদে সমাসীন হতে পেরে আমি আনন্দিত, উচ্ছসিত। সত্যের জয় হয়েছে। শেষ মুহুর্তে অল্প সময়ে পৌরবাসীর জন্য কিছু করে যেতে চাই। এবং আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য ২০১৭ সালের ২ ফেব্রুয়ারী আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এরপর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করে শিমুলের স্ত্রী । এই মামলায় গ্রেফতার হওয়ার পর মেয়র পদ থেকে বরখাস্ত হয় মিরু। এরপর দীর্ঘ ২ বছর একটানা কারাগারে থাকার পর গত বছর জামিনে মুক্তিপান মেয়র মিরু।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

কথা বলবে আপনার কম্পিউটার!

তথ্য-প্রযুক্তি

কথা বলবে আপনার কম্পিউটার!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...