মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩১১ জন শ্রমিক কাজ করার কথা অথচ কাজ করছেন ১৩২ জন শ্রমিক। প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্য সংশ্লিষ্ট সাইনবোর্ড থাকার কথা থাকলেও ইউনিয়নের কোথাও প্রকল্পের কোন সাইনবোর্ড লক্ষ্য করা যায়নি। প্রকল্পের টাকা আত্মসাৎ করতেই সেই সাইনবোর্ড সরবরাহ করা হয়নি বলে অভিযোগ অনেকের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কর্মহীন শ্রমজীবিদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্যে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী প্রকল্প চালু করেছে সরকার। মাঠে কাজ না থাকায় কর্মহীন প্রান্তিক শ্রমজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার অন্যান্য ইউনিয়নের মত হাবিবুল্লাহনগর ইউনিয়নেও ৪০ দিনের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে সপ্তাহে পাঁচদিন সরকারী ভাবে গৃহীত বিভিন্ন প্রকল্পে মাটি কাটার কথা। প্রতিদিন কাজের বিনিময়ে প্রত্যেক শ্রমিক ২০০ টাকা করে পারিশ্রমিক পাবে। শনিবার (২২মে) হাবিবুল্লাহনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, রতনকান্দি দক্ষিনপাড়া ৩নং ওয়াডে শ্রমিক কাজ করছেন ২৮ জন, নারুয়া ৭নং ওয়ার্ডে শ্রমিক কাজ করছেন ৪৭ জন ও ডায়া ৫নং ওয়ার্ডে শ্রমিক কাজ করছেন ৫৭ জন। ৩১১ জন শ্রমিক কাজ করার থাকলেও সরজমিনে পাওয়া যায় ১৩২ জন শ্রমিক বাদবাকি ১৭৯ জন শ্রমিক কোথায় কাজ করছে তার কোন সদত্তর ইউপি চেয়ারম্যান ও প্রকল্পের পিআইসি কেউ দিতে পারে নি। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের ম্যাধমে জানা যায়, বিভিন্ন দফতর ম্যানেজ করে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকল্পের অর্থ আত্মসাৎ করতেই এভাবে খাতা কলমে শতভাগ শ্রমিক উপস্থিতি দেখিয়ে বাস্তবে কম শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। প্রকল্পে শ্রমিকের উপস্থিতি কমের কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাচ্চু) বলেন, এখন ধান কাটার সময় তাই শ্রমিক সংকট, আর এত কম টাকায় শ্রমিক পাওয়া যায় না। এ ব্যাপারে শাহজাদপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে এ বিষয়ে মোবাইলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, তদন্ত করে কোন অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি প্রকল্পে কোন অনিয়ম দূর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।

সম্পর্কিত সংবাদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উপজেলা নির্বাচন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাদপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শামছুর রহমান শিশির, শাহদজাপুর (সিরাজগঞ্জ) থেকে : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে শাহজাদপুর...

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

জীবনজাপন

ক্লান্তি দূর করবে ঠাণ্ডা মিন্ট টি

গরমের ক্লান্তি দূর করতে পারে এক গ্লাস ঠাণ্ডা মিন্ট টি। অতিথিদের সামনেও পরিবেশন করতে পারে...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

পৌর নির্বাচন

‘সবার ভালোবাসা'র মর্যাদা যেন রক্ষা করতে পারি’ ---নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এ্যাপোলো

সোমবার (২৮ ডিসেম্বরে) শাহজাদপুর পৌরসভা নির্বাচনে সকল বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের টপকে সর্বোচ্চ...

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

ফুটবল

ধর্ষনের সাজা ৯ বছরই বহাল থাকলো রবিনিওর

৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের  ফুটবল ইতিহাসে রবিনিও এক ঝরে পড়া তারার নাম। একটা উজ্জ্বল সম্ভাবনাময় নক্ষত্রের পতন কত ব...