শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় নেই কোন পাবলিক টয়লেট! সে কারণে মলগমূত্র ত্যাগ সহ আবর্জনা ফেলার জন্যে হাটিকুমরুল হাইওয়ে থানার সামনের ফাঁকা জায়গাটি বেছে নিয়েছে স্থানীয় জনগণ ও রাস্তায় চলাচলকারী যাত্রীর। সরেজমিন পরিদর্শনকালে এ চিত্র পরিলক্ষিত হয়েছে ৷ উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বর এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। একে কেন্দ্র করে এ এলাকায় গড়ে উঠেছে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান সহ অসংখ্য দোকানপাট। ক্ষুদ্রব্যবসায়ী, হকার, কুলির সংখ্যাও কম নই। প্রতিনিয়ত লক্ষাধিক মানুষের আনাগোনায় জমজমাট এলাকাটি। এমন গুরুত্বপূর্ণ স্থানে সরকারী কোন পাবলিক টয়লেট নেই। চরম ভোগান্তি প্রহাতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়া ময়লা আবর্জনা ফেলার জন্য নেই কোন ডাস্টবিন। বিপাকে পড়ে হাটিকুমুরুল হাইওয়ে থানার সামনে ফাঁকা জায়গা পেয়ে যত্রতত্র মলমূত্রত্যাগ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এমনকি ময়লা আবর্জনাগুলোও ফেলা হচ্ছে এখানে। যার দরুণ ব্যাপক দূর্গন্ধে চলাচল করতে সমস্যা হচ্ছে সেই সাথে এখানকার পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া সরকারি ডাকবাংলোর সামনে একই অবস্থা দেখা গেছে। হাটিকুমুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, পাবলিক টয়লেট ও ডাস্টবিন না থাকায় লোকজন থানার সামনে এসে প্রস্রাব-পায়খানা করে, ময়লা ফেলে। এ অবস্থা বন্ধ করার জন্য আমার থানা থেকে দু-তিনবার কাটা তার ও বাঁশের বেড়া দিয়েছি। মহাসড়কের পাশে হওয়া স্থায়ীভাবে রাখা সম্ভব হচ্ছে না। আমরা নিয়ন্ত্রের চেষ্টা করে যাচ্ছি। সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় একটি পাবলিক টয়লেট হলে আশাকরছি এ অবস্থার অবসান ঘটবে। স্থানীয় বাসিন্দারা একই অভিযোগ করেছেন। হাইওয়ে থানাসহ এলাকার পরিবেশ রক্ষার্থে অতিদ্রুত পাবলিক টয়লেট ও ডাস্টবিন নির্মাণের দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। হাটিকুরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম আলম রেজা জানান, বিষটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলেছি। অনতিবিলম্বে আমার এ এলাকায় একটি পাবলিক টয়লেট ও কয়েকটি ডাস্টবিন নির্মাণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

রাজনীতি

পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন

আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...