বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে এবার সম্পন্ন হয়েছে ব্যতিক্রমী হজ। সদ্য সমাপ্ত হজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিগগিরই ওমরাহ কার্যক্রম চালু করতে যাচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাত্র ‍দুই সপ্তাহের মধ্যে এবার হজের প্রস্তুতি সম্পন্ন হয়। সেই অভিজ্ঞতাকে সামনে কাজে লাগাতে চায় দেশটি। এ বিষয়ে হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. হোসেইন আল-শরিফ সৌদি গেজেটকে জানান, শিগগিরই তার মন্ত্রণালয় ওমরাহ মৌসুমের প্রস্তুতি শুরু করবে। তিনি বলেন, সম্প্রতি শেষ হওয়া অভূতপূর্ব হজের অভিজ্ঞতাকে তারা মূল্যায়ন করবেন। কারণ করোনা পরিস্থিতিতে উচ্চমানের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আল-শরিফ বলেন, হজযাত্রীদের অবশ্যই সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ের মধ্যে বাড়ি ছেড়ে তারা কোথাও যেতে পারবেন না। পুরো বিষয়টি নজরদারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার হজের আনুষ্ঠানিকতা শেষ হলে মক্কায় হজযাত্রীদের তাদের আবাসনে নেওয়া হয়। এর পর তারা বিমান ও সড়ক পথে বাড়ি ফেরেন। পুরো বিষয়টি তত্ত্বাবধান করে হজ মন্ত্রণালয়। চলতি মৌসুমে যারা হজযাত্রীদের নানাভাবে সেবা দিয়েছেন তাদের সবার প্রশংসা করেন আল-শরীফ। জানান, আয়োজকদের কারণে এবার হজের আনুষ্ঠানিকতা সহজ ও স্বস্তিদায়ক হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...