২৬শে মার্চ স্বাধীনতা দিবসের উপহার হিসেবে এই স্মার্টকার্ড মানুষের হাতে তুলে দেয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্র এ তথ্য মিডিয়াকে নিশ্চিত করেছে।
এছাড়া ১৮ বছরের কম বয়সী নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্র দেয়ার কথা ভাবা হচ্ছে। এরা ভোট দিতে না পারলেও ১৮ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।
ইসির উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা পিএনএস কে বলেন, ‘বিজয় দিবসকে কেন্দ্র করে স্মার্টকার্ড দেয়ার একটা পরিকল্পনা করেছিল ইসি। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কমিশন বৈঠকে এর একটি খসড়া পরিকল্পনাও তুলে ধরে। কিন্তু বিভিন্ন কারণে সেটা ব্যর্থ হচ্ছে। ২৬ শে মার্চকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করা হচ্ছে।’
ভোটাদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার আগে ইসির ড্যাটাবেইজে সংরক্ষিত ৯ কোটিরও বেশি ভোটারের তথ্যে বিদ্যমান ভুল সংশোধের সুযোগ দেবে ইসি। বছরের শেষের দিকে এ ভুল সংশোধনের সুযোগ আসতে পারে। এর আগে বিভিন্ন মাধ্যমে প্রচারণাও চালানো হবে।
প্রচারণাগুলো মোবাইল এসএমএস, টিভি স্ক্রল, ব্যানার, প্রেস বিজ্ঞাপন, টিভি বিজ্ঞাপন, বিলবোর্ডে, থিমসংয়ের মাধ্যেমে করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) নামে একটি বিজ্ঞাপন সংস্থাকে এর দায়িত্ব দেয়া হয়েছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইসি সেনাবাহিনীর সহায়তায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করে। পরে সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান রেখে ২০১৩ সালের ৬ অক্টোবর জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) বিল সংসদে পাস হয়। এর ফলে ১৮ বছরের কম বয়সীরাও জাতীয় পরিচয়পত্র পেতে যাচ্ছে।
১০ বছর মেয়াদি এ স্মার্টকার্ড প্রথমবার ফ্রি দেয়া হবে। তবে প্রথম নবায়নে ফি নির্ধারণ করা হয়েছে। দুটি ক্যাটাগরিতে নবায়নের সুযোগ রয়েছে: একটি সাধারণ, ২৫০ টাকা; অন্যটি জরুরি, ৫শ টাকা।
কার্ড হারিয়ে প্রথমবার আবেদন করলে সাধারণের জন্য ৫শ টাকা এবং জরুরি ভিত্তিতে করতে চাইলে এক হাজার টাকা ফি দিতে হবে। দ্বিতীয়বার আবেদন করলে সাধারণের জন্য এক হাজার টাকা এবং জরুরির জন্য দুই হাজার টাকা ফি দিতে হবে। আর তৃতীয়বারের জন্য সাধারণের ফি দুই হাজার এবং জরুরির জন্য ৪ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
স্মার্টকার্ড দেয়া প্রসঙ্গে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পিএনএস কে বলেন, ‘আগামী বছরের শুরু থেকে স্মার্টকার্ড প্রদানের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। তবে সব নাগরিকদের হাতে স্মার্টকার্ড পৌঁছে দিতে মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে।’
একই বিভাগের অপর এক কর্মকর্তা বলেন, ‘আগামী বছরের শুরুতে স্মার্টকার্ড দেয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত স্মার্টকার্ডের ডিজাইন তৈরি করা সম্ভব হয়নি। এছাড়া স্মার্টকার্ড তৈরি করার জন্য মেশিন ও সরঞ্জামাদি ক্রয় করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। তাই মনে হচ্ছে না, জানুয়ারি মধ্যে স্মার্টকার্ড নাগরিকদের হাতে দেয়া সম্ভব হবে। এ কারণে মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে।’
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ পিএনএস বলেন, ‘বিশ্বব্যাংকের সহায়তায় স্মার্টকার্ড তৈরির জন্য দরপত্র আহ্বান ও গ্রহণের কাজ শেষ হয়েছে। তাদের চূড়ান্ত অনুমোদন শেষ হলে স্মার্ট এনআইডি (ন্যাশনাল আইডি) কার্ড তৈরির কাজ শুরু হবে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
