বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মারুফ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মারুফ হোসেন (৩২) কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের বাসিন্দা। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি আরিফকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। জানা গেছে, স্কুলে যাতায়াতকালে ওই কিশোরীকে প্রায়ই উত্যক্ত করত পাইকরতলী গ্রামের আরিফ হোসেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আরিফের পরিবারকে জানিয়ে সর্তক করে ওই কিশোরীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ জুন রাতে আরিফ তার বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে। দুই দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণের পর ১৬ জুন সন্ধ্যায় বগুড়ার চান্দাইকোনা বাজার এলাকায় ওই কিশোরীকে রেখে পালিয়ে যায় আরিফ ও তার বন্ধুরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রী নিজে বাদী হয়ে গত ১৮ জুন কাজীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এ মামলার অন্যতম আসামি মারুফকে গ্রেপ্তার করল পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...