জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আল-আমিনকে (৩০) কারাগারে পাঠিয়েছে আদালত। সে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার মৃত আকতার হোসেনের পুত্র। মঙ্গলবার বেলা ১২টায় বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিনের শুনানী শেষে আদালতের বিচারক সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করলে বিকেল ৪টায় তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য চলতি বছরের ৩১ জানুয়ারী ২০ দলীয় জোটের অনির্দিষ্ট কালের অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতীতে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সায় পেট্রোল হামলা চালায় অবরোধকারীরা। এঘটনায় অটোরিক্সার চালকসহ ৫ যাত্রী দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদের সিরাজগঞ্জ জেনারেল হামপাতালে ভর্তি করার পর গনেশ দাস (৪০) নামে এক সিএনজি অটোরিক্সা যাত্রীর (পান ব্যবসায়ী) মৃত্যু হয়। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাদী হয়ে বিএনপি জামায়াতের ১৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা (মামলা নং ৪৫/১৫) দায়ের করেন। এই মামলায় এজাহার ভুক্ত আসামী ছাত্রদল নেতা আল-আমিন।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
