মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বাংলা অভিধানে "বিদায়" নামক ১টি শব্দ রয়েছে যা মাঝে মাঝে খুবই কষ্টের হয়ে থাকে। আজ থেকে ৩ বছর ৩ মাস আগে আমি এই সিরাজগঞ্জ জেলাতে এসেছিলাম জেলা প্রশাসক হিসেবে। শুরু থেকেই মনে করেছি এই সিরাজগঞ্জ আমার পরিবার ও এই জেলার সকল মানুষ আমার পরিবারের আপন সদস্য। ইচ্ছে ছিল নিজের মনের মতো করে এই জেলাকে দেশের আর বাকী সকল জেলা থেকে উচ্চে তুলে ধরতে। আমি জানিনা আমি কতোটুকু সফল হয়েছি। সব সময়েই মনে হয়েছে আমার সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই বেশি ভারি। সকল শ্রেণীর মানুষের মুখে হাসি ফুটাতেই চেয়েছি সব সময়। জানিনা কতোটুকু পেরেছি। এর পরেও আমি আপনাদের কাছে থেকে যতো ভালোবাসা পেয়েছি সেটি গ্রহণ করার মতো যোগ্যতা নিজেকে কখনোই মনে হয়নি। আমি আল্লাহ চাহেত ২২ তারিখে আমার এই পরিবার এই সিরাজগঞ্জ ও এই পরিবারের মানুষগুলো থেকে বিদায় নিয়ে চলে যাবো। আমি সাধারণ মানুষ, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। নিজের পক্ষ থেকে আপনাদের দেয়ার মতো আমার কিছুই নেই। শুধু আমি আমার এই পরিবারের মানুষগুলোর কাছে ১টি অনুরোধ করবো, জানিনা আমার পরিবারের এই প্রিয় মানুষগুলোর কাছে আমার এটি করার অধীকার রয়েছে কিনা। তবুও অন্তত শেষবারের মতো আমার পরিবারের এই প্রিয় মুখ গুলোর চেহারা আমি দেখে যেতে চাই। আপনারা সকলেই আগামী ২১ শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার পর থেকে আসবেন। এই ৩ বছর ৩ মাসের চাকুরী জীবনে আমি অনেকের সাথে ইচ্ছে থাকার পরেও নিজে দেখা করতে পারিনি অথবা বহু মানুষ রয়েছেন যারা ইচ্ছে থাকার পরেও দেখা করা সম্ভব হয়ে উঠেনি। তাই এই বিদায় বেলা আমি আপনাদের সাথে কিছু সময় কাটাতে চাই। পরিশেষে আমাকে দিয়ে যতোটুকু উপকার আপনাদের হয়েছে তার সকল কৃতিত্ব আপনাদের নিজের আর ব্যর্থতার বোঝা আমি নিজের উপরেই নিলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। মহান আল্লাহ আপনাদের সকল ক্ষেত্রে সহায় হোন এই দোয়াই করি। দেখা করার সময় ২১ শে সেপ্টেম্বর সকাল ১০ টার পর থেকে। স্থান, জেলা প্রশাসকের বাসভবন। আপনারা সকলেই আমন্ত্রিত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)