শনিবার, ২১ মার্চ ২০২৬
জেলা প্রশাসন, সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলা’২০২০ এ বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ ক্যাটাগরিতে শাহজাদপুরের ৭ম শ্রেণির ছাত্র আবির আবেদীন খানের তৈরী সার্চ ইঞ্জিন প্রথম স্থান অধিকার করেছে। আবির আবেদীন খান শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আবির জানায়, বাবার কম্পিউটার ট্রেনিং সেন্টারে তার কম্পিউটারে হাতে খড়ি। অনেক দিন হলো সে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করছে। এক সময় তার গুগল এর মতো একটি সার্চ ইঞ্জিন তৈরীর আগ্রহ হয়। সে জানায়, “ধীরে ধীরে এবিষয়ে জ্ঞান অর্জন করি এবং এক পর্যায়ে সফল হই।” এবছরের জানুয়ারী মাসেই সে সার্চ ইঞ্জিনটি অনলাইনে আপলোড করে। http://searchbd2020.blogspot.com এই লিংকে গিয়ে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা যাবে। গত ২৭ থেকে ২৯শে জুন পর্যন্ত সিরাজগঞ্জসহ সারাদেশে প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলা’২০২০ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৭টি প্যাভিলিয়নে বিভিন্ন ক্যাটাগরিতে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের ফলাফল ২ জুলাই,২০২০ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ ক্যাটাগরিতে বিজ্ঞ বিচারকগণের বিচারে আবির আবেদীন খান এর তৈরী সার্চ ইঞ্জিনটি প্রথম স্থান অধিকার করে। আবির জানায়, ”আমার প্রজেক্টটি ১ম স্থান অধিকার করায় আমি অনেক খুশী। ভবিষ্যতে এটি নিয়ে আমি আরও কাজ করতে চাই।”

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...