রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে মূল ভাড়া থেকে ৮০ শতাংশ বেশি ভাড়া নিয়ে সিরাজগঞ্জ থেকে চলাচল করছে দূরপাল্লার বাস। অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে নিম্ন আয়ের যাত্রীরা পড়ছেন বিপাকে। সোমবার (০১ জুন) সকাল থেকে শহরের বাজার স্টেশন এলাকার বিভিন্ন কাউন্টার থেকে ঢাকাসহ আন্তঃজেলা দূরপাল্লার বাসগুলো ছেড়ে গেছে। কাউন্টারগুলোতে যাত্রীর প্রচুর ভিড় থাকলেও ভেতরে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে যাচ্ছে বাসগুলো। তবে দূরপাল্লার এসব বাসে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশের পরিবর্তে ৮০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকাগামী যাত্রী পোশাককর্মী সিমলা ও জাহাঙ্গীরসহ অনেকের সঙ্গে কথা বললে তারা জানান, যেখানে আগে আড়াইশ টাকা ভাড়ায় ঢাকায় যাতায়াত করতাম। সেখানে সাড়ে ৪শ টাকা করে নেওয়া হচ্ছে। আমরা এমনিতে নিম্ন আয়ের মানুষ। আমাদের পক্ষে আড়াইশ টাকা ভাড়া দেওয়াই কষ্টকর। সেখানে প্রায় দিগুণ ভাড়া দিয়ে ঢাকায় যেতে হচ্ছে। ৮০ শতাংশ ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করে এসআই এন্টারপ্রাইজের ম্যানেজার রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে ৪৫ সিটের গাড়িতে ২২ জন যাত্রী নিয়ে যাচ্ছি। ২৫০ টাকার জায়গায় সাড়ে ৪শ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। ঢাকা যাতায়াতে আমাদের গাড়ি প্রতি খরচ হয় প্রায় ১১ হাজার টাকা। ২২ সিটে যাত্রী তুললে সাড়ে ৪শ টাকা করে মোট ৯ হাজার ৯শ টাকা ক্যাশ জমা হবে। ফেরার পথে যাত্রী না পেলে আমাদের গাড়ির খরচ ওঠানোই সম্ভব হবে না। জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম লিটন বলেন, প্রথমে মূল ভাড়ার ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ছিল। আমরা সেভাবেই ভাড়া নেওয়ার জন্য শ্রমিকদের বলে দিয়েছিলাম। গতকাল সিদ্ধান্ত পরিবর্তন করে ৮০ শতাংশের জায়গায় ৬০ শতাংশ বেশি ভাড়া আদায়ের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আমরা কাউন্টারগুলোতে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ৬০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার জন্য বলেছি। তবে যারা অগ্রিম টিকিট বুকিং করেছিল তাদের কাছেই হয়তো ৮০ শতাংশ ভাড়া বেশি নেওয়া হয়েছে। তথ্যসূত্রঃ বাংলা নিউজ

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...