রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধি যমুনা নদীর পানি সিরাজগঞ্জ জেলার বেলকুচি-চৌহালীর বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি অব্যাহত হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেলকুচি উপজেলা ১নং বেলকুচি ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ২০ হাজার লোক পানি বন্দি রয়েছে এবং চৌহালী উপজেলার ৬টি ইউনিয়নের ৫০ হাজার লোক পানি বন্দি রয়েছে। চৌহালী উপজেলার সদিয়াচাঁদপুর ইউনিয়ন, স্থল ইউনিয়ন, খাস কাউলিয়া ইউনিয়ন, খাস পুকুরিয়া ইউনিয়ন, ঘোরজান ইউনিয়ন, বাগুডিয়া ইউনিয়ন, অমরপুর ইউনিয়নের লোকজন পানি বন্দি রয়েছে। বেলকুচি-চৌহালীর মোট ৭টি ইউনিয়নের বোনা আমন চাষের ক্ষেত গুলো তলিয়ে গিয়েছে। এতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। চৌহালী উপজেলার কৃষকরা জানান, সবেমাত্র বোনা আমন, রোপা আমনের চারা বুনেছি। ফসলের মাঠ ঘাট সব তলিয়ে গিয়েছে। এতে ৭ হাচার হেক্টর জমি পানিতে নিমজ্জিত। এখন আমরা সব দিক মিলিয়েই ক্ষতি গ্রস্থ। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বিপদসীমায় ৬১ সে.মি পর দিয়ে পানি যমুনার পানি বৃদ্ধি আমাদের ৬টি ইউনিয়ন তলিয়ে গিয়েছে । পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকায় প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ ক্রমশই বাড়ছে। সিরাজগঞ্জ সদর জেলার ২৩টি ইউনিয়নের প্রায় ১২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। টিউবওয়েলগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ঘরবাড়ী ছেড়ে বাঁধে আশ্রয় নিলেও সেখানে মিলছে না বিশুদ্ধ পানি ও শুকনো খাবার। এছাড়াও পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় আড়াই হাজার হেক্টর ফসলী জমি। কর্ম না থাকায় এসব অঞ্চলের মানুষ অর্ধাহারে অনাহারে দিনযাপন করছে। সরকারীভাবে ইতোমধ্যে ৩৫ মে.টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কাজিপুর উপজেলার বন্যাকবলিত ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, আকষ্মিক বন্যায় চরাঞ্চলের মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছে। ঢেকুরিয়া হাট পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দিরেও পানি ঢুকেছে। ঢেকুরিয়া উপজেলার ৪৩টি ফ্লাড সেন্টার ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর শত শত মানুষ আশ্রয় নিয়েছে। এসব অঞ্চলের শ্রমজীবি মানুষের কর্মহীন হয়ে পড়ায় দূর্বিসহ জীবনযাপন করছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওমর আলী সেখ জানান, আকস্মিক বন্যায় জেলার ২৫শ’ ৩৬ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এতে রোপা আমন, বোনা আমন, শাক, মৌসুমী শাক-সবজি, মাসকলাই ও কলাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে চার উপজেলায় ৩৫ মে.টন চাল এবং ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...