বুধবার, ২৫ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় যমুনার পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৫ মিটার। যা বিপৎসীমার (১৩ দশমিক ৩৫ মিটার) মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২১ মিটার। যা বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। দু’একদিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

শাহজাদপুর

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)...