মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের কোনাবাড়ি এবং বেলকুচিতে এই পৃথক দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত ২০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। অন্যদিকে বেলকুচিতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সনেকা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবহনের আরও ১০ যাত্রী আহত হয়েছেন। দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সনেকা আমবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের স্ত্রী। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন জানান, যাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি আমবাড়িয়া থেকে কড্ডার মোড়ে যাচ্ছিল। এসময় ভটভটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটি যাত্রী সনেকা মারা যান এবং উভয় যানবাহনের অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...