সিরাজগঞ্জ সংবাদদাতাঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরানদহ গ্রাম থেকে পিতা ও দুই পুত্রসহ ৪ জেএমবি সদস্য আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাতে সলঙ্গার এরানদহ গ্রামের জামিয়াতুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলা জেএমবির শায়েখ ও সলঙ্গা থানার নলকা ইউপির এরানদহ বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৫৫), তার দুই ছেলে বোরহান উদ্দিন (২৮), ইমরান আলী (২৬) ও কাজিপুর থানার গান্ধাইল দক্ষিন পাড়ার মৃত ইছাহাক উদ্দিনের ছেলে ও জেলা জেএমবির কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক (৪৯)।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপনে বৈঠক করছে এমন সংবাদ নিশ্চিত হয়ে সিরাজগঞ্জের ডিবি পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ যৌথভাবে ওই মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও পিতা ও দুইপুত্রসহ ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি তাজা ককটেল, বিপুল পরিমান বোমা তৈরীর উপকরণ ও বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা সকলেই জেএমবির সক্রিয় সদস্য। জেএমবির সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ ও জিহাদী বই বিতরণ সহ সংগঠনের কর্মপন্থা নির্ধারণের জন্য ওই বৈঠকে মিলিত হয়েছিল বলে আটককৃতরা স্বীকার করেছেন। আটকৃকতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ সুপার আরও বলেন, সিরাজগঞ্জে জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য, এই চার জেএমবি সদস্যসহ গত ৩ মাসে গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম থেকে ৮জন নারী সদস্যসহ ১৬জন জেএমবি সদস্য আটক করেছে। এদের কাছ থেকে গ্রেনেড তৈরীর সরঞ্জামসহ বিপুল পরিমাণ জেহাদী বই উদ্ধার করা হয়েছে। এছাড়াও আটককৃত ৮ নারীর মধ্যে চার নারী ছিল আত্মঘাতী স্কোয়াডের সদস্য।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সম্পাদকীয়
রাজনীতিতে উত্তরাধিকার প্রথা
সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
রাজনীতি
উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...
