বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ আজ বুধবার সিরাজগঞ্জে জামায়াতের ডাকা হরতালে মাঠে ছিলনা নেতাকর্মীরা। ফলে এখনে কোন হরতালের প্রভাব পরেনি। সব কিছু ছিল স্বাভাবিক। হরতালে মিছিল,পিকেটিং করতে দেখা যায়নি কাউকে। সকাল থেকেই জেলা শহর থেকে দুরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। স্কুল, কলেজ, অফিস আদালত অন্যান্য দিনের মতো স্বাভাবিক চলেছে। সিরাজগঞ্জ বাজার ষ্টেশন থেকে ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। বাঘাবাড়ি তেল ডিপো থেকেও তেল উত্তোলন অব্যহত ছিল। হরতালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জের অভি পরিবহনের কাউন্টারের ম্যানেজার ফিরোজ আহমেদ বাবু জানান, সকাল থেকে ঢাকাসহ জেলার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের উপস্থিতি ছিলো অনেক। মানুষ এখন আর হরতাল পালন করে না। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান, সকালে কাঠেরপুল এলাকায় তাদের নেতাকর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় তা পন্ড হয়ে যায়। সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে দায়িত্বরত ডিউটি অফিসার রাজু বলেন,সিরাজগঞ্জের কোথাও হরতালের কোন প্রভাব নেই। সবকিছু স্বাভাবিক রয়েছে। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদন্ডের রায় বহাল রয়েছে। এরই প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যপী হরতালের ডাক দেয় জামায়াত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...