শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সিরাজগঞ্জের আরও তিন উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে বেলকুচি ও চৌহালী উপজেলা লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এর আগে, বিকেলে শাহজাদপুরকে লকডাউন ঘোষণা করা হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ শামছুজ্জোহা জানান, পার্শ্ববর্তী বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সড়ক ও নৌ-পথে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসে গ্রামে ছড়িয়ে পড়েছে। এ কারণে বুধবার বিকেল থেকে শাহজাদপুর উপজেলা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে, করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উল্লাপাড়া উপজেলা লকডাউন করা হয়। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সম্প্রতি বেলকুচিতে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় সংক্রমণ ঝুঁকি এড়াতে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, পার্শ্ববর্তী বেলকুচি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে এবং সীমান্তবর্তী টাঙ্গাইল জেলাতেও এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এছাড়া যমুনা নদী দিয়ে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে অনেক শ্রমিক উপজেলায় এসেছে। এ কারণে করোনার বিস্তার রোধে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর থেকে দুটি উপজেলাতেই লকডাউনের আদেশ কার্যকর হবে।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ