বুধবার, ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মাঝে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার অবশিষ্টটুকু নেই। জানি অনেকেই আমার এ বক্তব্যের সাথে একমত পোষণ করবেন না শুধুমাত্র তাদের অবস্থানগত কারনে। মুক্তিযুদ্ধের চেতনা বুঝতে এবং খুঁজতে হলে দেশের আপামর জনগণের নাগরীক অধিকার, শোষণ, বঞ্চনার কারনগুলো উপলোব্ধিতে আনতে হবে। এরপর রাষ্ট্রের আইন কাঠামো,রাজনীতি, সংবিধান শাসনতন্ত্রের সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধের অঙ্গিকার সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচারের চেতনা বাস্তবায়ন করতে হবে। সুবিধাভোগের রাজনীতি, পারস্পরিক কুৎসা রটানো, এবং হানাহানি মাধ্যমে যুদ্ধারত অবস্থার সৃষ্টি করে ক্ষমতার রদবদলে কোন সমস্যারই সমাধান হবেনা। অতীতেও হয়নি বর্তমানেও হবেনা। কারন আমাদের নিজেদের শত্রু আমি আপনি সে হিসেবে আমাদের সামনে প্রভাব প্রতিপত্তি অর্থে বিত্তে শক্তিশালী হয়ে দন্ডায়মান রয়েছি। সুতরাং দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, প্রজন্ম রক্ষার স্বার্থে, জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে এ প্রশ্নে জাতীয় ঐক্যমত পোষণ করাটাই জরুরী। আবহাওয়া ও জলবায়ুতে বিদ্যমান করোনার মত হাজারো ক্ষতিকর ভাইরাসের অবস্থান, প্রকৃতি পরিবেশ এবং বিশ্বরাজনীতি, আমাদের সে শিক্ষাই দিচ্ছে। তাই শুভ সিন্ধান্ত নেয়ার এখনই উপযুক্ত সময়। আমাদের অনেকেরই বিদায় নেবার পালা শুরু হয়ে গেছে। পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে। আমরা কি আমাদের এই ক্ষয়িষ্ণু ধ্বংসের রাজনৈতিক সংস্কৃতির মাঝে আমাদের প্রজন্মকে রেখে যাবো? মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম তারিখ- ৮ জুন, ২০২০ খৃষ্টাব্দ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...