শনিবার, ২১ মার্চ ২০২৬
দেশের শীর্ষস্থানীয় ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস মনে করেন, সমর্থকদের উচিৎ সাফল্য-ব্যর্থতার হিসেব না কষে ক্রিকেট ও ক্রিকেটারদের ভালোবাসা। এতে দেশের ক্রিকেটেরই মঙ্গল হবে বলে মনে করেন তিনি।  বাংলাদেশে ক্রিকেট নিয়ে সমর্থকদের ক্রিকেট উন্মাদনা নতুন কিছু নয়। কিন্তু এই উন্মাদনা যদি মুদ্রার এক পিঠ হয়, তাহলে উল্টো পিঠ সমালোচনা। পান থেকে চুন খসলেই সমালোচিত হয়ে পড়েন ক্রিকেটাররা। দলের সুসময়ে গুণগান গাওয়া অনেক সমর্থকই দুঃসময়ে নিন্দুকের তালিকায় নাম লেখান। ইমরুল মনে করেন, এই সমর্থকরা ক্রিকেট বা ক্রিকেটারদের ভালোবাসেন না, ভালোবাসেন দলের সাফল্যকে। তাই তার আহ্বান, প্রকৃত সমর্থক হতে হলে ক্রিকেটকে ভালোবাসতে হবে, ক্রিকেটারদের ভালোবাসতে হবে; সাফল্যকে নয়। বিডিক্রিকটাইমকে ইমরুল বলেন, ‘আপনি যদি ক্রিকেটকে ভালো না বাসেন, তাহলে একজন ক্রিকেটারকেও ভালোবাসতে পারবেন না। ক্রিকেটকে ভালো না বেসে যদি শুধু সাফল্যকেই ভালোবেসে যান তাহলে আপনার ভালোবাসা একজন ক্রিকেটারের প্রতিও থাকবে না।’ আর তাই ইমরুলের আহ্বান, ‘আপনারা ক্রিকেটকে ভালোবাসুন। তাহলে পুরো জিনিসটাই ঠিকঠাক বুঝতে পারবেন।’ ইমরুলের পুরো ক্যারিয়ার যেন পাহাড়ি কোনো রাস্তা। এই উত্থান, এই পতন! তবে তিনিও অন্য সব ক্রিকেটারের মত ‘গ্রেট’ হয়ে ক্যারিয়ার শেষ করতে চান। নিজেকে রাখতে চান সেরাদের তালিকায়। অভিজ্ঞ এই ওপেনার বলেন, ‘গ্রেট হওয়া বা ভালো কিছু করার ইচ্ছা প্রত্যেক মানুষেরই থাকে। আমারও ওরকমই ইচ্ছা ছিল। কে চায় না নিজের নাম বা অবস্থান ভালো জায়গায় নিতে? নিজের প্রশংসা সবাই শুনতে পছন্দ করে। দিনশেষে তো আমরা সাফল্যের পিছেই দৌড়াচ্ছি।’ নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...