সোমবার, ২৩ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। জুটিতে সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি ও ফিফটি, সবচেয়ে বড় জুটি, সব রেকর্ডই এই দুজনের। তবে এবার মাঠের বাইরে দুজনের যে জুটি হলো, মুশফিকুর রহিম এটিকে বলছেন, দুজনের সেরা জুটি। সাকিব-মুশফিকের এই জুটি ক্রিকেট মাঠে নয়, জীবনের মঞ্চে। করোনাভাইরাস প্রকোপের এই দুঃসময়ে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মুশফিকের যৌথ উদ্যোগে বগুড়ায় সাড়ে তিনশর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সাকিব আল হাসান ফাউন্ডেশনের ফেইসবুক পাতায় শনিবার জানানো হয় এই উদ্যোগের কথা। “ বাইশ গজের পিচে গড়েছেন দারুণ সব জুটি। এবার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম এক হয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের। সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে সম্মিলিত প্রচেষ্টায় মুশফিকুর রহিম পাশে দাঁড়িয়েছেন ৩৫০টি পরিবারের। এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য বগুড়া জেলা স্কুলের সাহসী প্রাক্তন ছাত্রদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। মুশফিকুর রহিমকে ধন্যবাদ।” মুশফিকের একটি ভিডিও বার্তাও সংযুক্ত করা হয়েছে এখানে। তার আশা, এভাবেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিতবে মানুষ। “ সাকিব ও আমার অনেক দুর্দান্ত জুটি আছে মাঠে। তবে এখনও পর্যন্ত সেরা জুটি এটিই। সাকিব ও সাকিব আল হাসান ফাউন্ডেশনকে ধন্যবাদ, যাদের অর্থায়নে আমার নিজ শহর বগুড়ায় ৩৫০টির বেশি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ, তাদের পরিশ্রমে ত্রাণ বিতরণ সম্ভব হয়েছে। আমি আশা করছি, আমরা সবাই একসঙ্গে এই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয় লাভ করব।”

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...