সোমবার, ২৩ মার্চ ২০২৬

আসন্ন সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদের দুই বার নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম।

আসন্ন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কর্মীবান্ধব নেতা সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায় ১৩টি ইউনিয়ের নেতাকর্মীরা। দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অধিকতর সমর্থন পেতে কাজ শুরু করেছেন সাইফুল ইসলাম। উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। তার পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন থাকার পরও তাকে দলীয় মনোনয়ন না দেয়ায় হতাশ হন ১৩টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা। কিন্তু এবার আর দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা হতাশ হতে রাজি নন। আসন্ন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দলের সাধারণ সম্পাদক পদে দেখতে চান।

সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দলীয় কর্মকান্ড সুচারুরূপে পালনসহ দলকে সামনে দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্বপালন করে নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন।

জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান হাজী মোঃ মোশাররফ হোসেনের ছেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদের পরপর দুই বার নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম। ইতিপূর্বে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে তিনি ৮ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গত ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক হিসেবে দলের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করণে ও এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর মনের মধ্যে স্থান করে নিয়েছেন।

সাইফুল ইসলাম যমুনা নদী ভাঙ্গণ কবলিত অসহায় জনমানুষের ভাগ্যোন্নয়নে আত্মনিবেদিত এক প্রাণ হিসেবে দীর্ঘদিন করে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি কৈজুরী বাজারে মৎস্য শেড নির্মাণ করে শতশত এলাকাবাসীর কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। কৈজুরী ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান হিসেবে যমুনা অধ্যুষিত কৈজুরী ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার প্রায় ২ হাজার অন্ধকার ঘরে বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রদান করে ২ হাজার অন্ধকার পরিবারকে আলোর মুখ দেখিয়েছে। এছারাও তিনি ব্যক্তিগত ভাবে উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাটের উন্নয়নে আত্মনিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন।

আরও জানা যায়, দেশের এই করোনা দূর্যোগের সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে তাহার মোবাইল নং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দিয়েছেন। যেন কোন মধ্যবিত্ত পরিবার অনাহারে না থাকে। কারণ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো লোকলজ্জার ভয়ে তাহারা কারও কাছে সাহয্য, সহযোগীতা নিতে আসে না। তারা যেন অনাহারে না থাকে, এমন পরিবারে কথা শোনা মাত্র তিনি তাদের পরিচয় গোপন রেখে নিজ উদ্যোগে তাহাদের বাসায় খাদ্য সামগ্রী পৌছিয়ে দিয়েছেন।

একান্ত আলাপকালে জননেতা সাইফুল ইসলাম বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপির হাত শক্তিশালী করতে, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো আরও মজবুত, সুসংহত ও গতিশীল করতে নিরলশ ভাবে দলের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। শাহজাদপুর ও এলাকাবাসীর সার্বিক উন্নয়নে ও কল্যাণে এবং বিশেষত শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের হাত ধরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও এগিয়ে নিতে আসন্ন উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীসহ শাহজাদপুরের সর্বস্তরের জনগণের দোয়া ভালোবাসা ও সহযোগীতা কামনা করছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...