মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
করোনাভাইরাস আক্রান্ত সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির তিন মেয়েরও এ ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই থানার দুই এসআই ও দুই কনস্টেবল আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে এ তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির। এর আগে গত বৃহস্পতিবার এই থানার ওসি ও একজন এসআইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে তিনি জানান। তিনি জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর শনিবার ৯৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে আট জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাকি ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। হুমায়ুন কবির আরও জানান, এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হলো ১০৮; যার মধ্যে ৩২ জন পুলিশ সদস্য রয়েছেন। ইতোমধ্যে তিন পুলিশ সদস্য সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...