মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ লিটন হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৮ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের সিএনজিস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লিটন হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিএনজিস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ৯ এমএম ও দুইটি ৭.৬২ এমএম পিস্তল, ছয়টি ম্যাগজিন এবং ১৩টি গুলিসহ লিটন হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার (৯ মে) তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হবে।

Content retrieved from: https://www.jagonews24.com/country/news/580517.

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

এনায়েতপুরে ত্রানের চাউল বিতরন

চৌহালী

এনায়েতপুরে ত্রানের চাউল বিতরন

এনায়েতপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউপিতে এক হাজার বানভাসির মাঝে ১০ কেজি করে ত্র...

যমুনার ভাঙনে দিশেহারা চৌহালীর মানুষ ৬ শিক্ষা প্রতিষ্ঠান, ৪’শ ঘরবাড়িসহ বিলীন হয়েছে কয়েক’শ একর আবাদি জমি

চৌহালী

যমুনার ভাঙনে দিশেহারা চৌহালীর মানুষ ৬ শিক্ষা প্রতিষ্ঠান, ৪’শ ঘরবাড়িসহ বিলীন হয়েছে কয়েক’শ একর আবাদি জমি