মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় প্রভাবশালী প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হয়ে পিতৃহীন পঞ্চম শ্রেণীর এক ছাত্রী (১২) পাচঁ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি থানার চকচৌবিলা গ্রামে ঘটেছে। বিষয়টি প্রকাশের পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসি সূত্রে জানাযায়,কয়েক বছর আগে ৩টি কন্যা সন্তান রেখে মারা গেছে উল্লেখিত কিশোরীর বাবা। মায়ের শ্রমিকের কাজের আয় দিয়ে চলে তাদের সংসার। স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শেনিতে পড়া লেখা করে সে। মাদ্রাসা ক্লাস শেষে বাড়িতে একা থাকতো ওই কিশোরী। এ সুযোগে ৭/৮ মাস আগে পাশের বাড়ির চান আলীর (কেরু) শিক্ষিত লম্পট ছেলে আকরাম হোসেন ওই ছাত্রীকে একাপেয়ে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ করতে চাইলে বিয়ের প্রলোভন দেয়া হয়। এর পরেও অনেকবার ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। ফলে এখন সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি প্রকাশ হওয়ার পর থেকেই পলাতক রয়েছে লম্পট আকরাম হোসেন। নানা ভাবে চাপ দেয়া হচ্ছে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য। কিশোরীর পরিবারকে দেখানো হচ্ছে ভয়ভীতিসহ অর্থের প্রলোভন। গর্ভের সন্তান নষ্ট করার জন্যও চাপ দেয়া হচ্ছে। পিতৃ পরিচয়ের দাবীতে সমাজের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে কিশোরীর পরিবার। সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার কিশোরীর অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেছেন। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...