শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
করোনা ভাইরাসের কারণে অনুশীলনের জন্য ক্রিকেটারদের শুরু থেকেই নিরুৎসাহিত করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রথম দিকে ক্রিকেটাররা ঘরেই নিজেদের ফিটনসের কাজ করলেও দীর্ঘ চার মাস অতিবাহিত হয়ে গেলে তারা মাঠে ফিরতে আগ্রহী হয়ে পড়েন। সে কারণেই মিরপুরে অনুশীলনের ব্যবস্থা করে দেয় বিসিবি। আর দীর্ঘদিন পর মাঠে ফিরে সবকিছু একটু কঠিন মনে হচ্ছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের কাছে। রোববার (১৯ জুলাই) মিরপুরের প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমে একথা জানিয়েছে মিঠুন। প্রথম দিনে রানিং ও ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম দিনের অনুশীলনটা একটু কষ্টকর মনে হয়েছে মিঠুনের কাছে। মিঠুন বলেন, ‘দীর্ঘ চার মাস পরে আজকে মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছি। ব্যাটিং, রানিং সবকিছু একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতদিন আমরা সবকিছু ঘরে করেছি। তাই বাইরে মানিয়ে নিতে একটু সময় লাগবে। কিন্তু আশা করছি আস্তে আস্তে আগের মতোই ফিরে পাব। ’ মিঠুন ছাড়াও এদিন মিরপুরে অনুশীলন করেন মুশফিকুর রহিম ও শফিউল ইসলাম। এছাড়া ঢাকা থেকে ইমরুল কায়েস অনুশীনের জন্য বিসিবির কাছে আবেদন করেছেন। ইমরুল মঙ্গলবার (২০ জুলাই) থেকে অনুশীলন শুরু করবেন। এছাড়া ঢাকার বাইরে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের আজ থেকে ব্যক্তিগত অনুশীলনের কথা রয়েছে। মোট ৯ জন ক্রিকেটার অনুশীলনের জন্য আবেদন করেছেন।   তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...