শাহজাদপুর সংবাদ ডটকমঃ ভারতের পচিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও দৈনিক কলম পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক আহমদ হাসান ইমরানের ভিসা ‘বক্ল’ করেছে বাংলাদেশ সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক ‘বর্তমান‘ রোববার এ সংক্রান্ত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাধারণত কোনো বিদেশি নাগরিক যদি সংশ্লিষ্ট দেশে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে গণ্য হন, তখনই তার ভিসা ‘বক্ল’ করা হয়ে থাকে। এর অর্থ আহমদ হাসান ইমরান বাংলাদেশে ঢুকতে পারবেন না।
এদিকে এই ভিসা বক্লের বিষয়ে সংসদ সদস্য ইমরানের বক্তব্য, সাড়ে তিন বছর আগে তিনি শেষ বাংলাদেশে গিয়েছিলেন। নতুন করে ভিসার জন্য সম্প্রতি কোনো আবেদন তিনি করেননি। তার ভিসা বক্লের বিষয়টি জানা নেই বলে জানান ইমরান জানান।
এর আগে তৃণমূল কংগ্রেসের সদস্য ইমরানের মাধ্যমে সারদা বাংলাদেশের জামায়াত ইসলামীকে অর্থ যোগান দেওয়ার খবর প্রকাশের পরে দুই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। উভয় দেশের প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
ভারতের তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের জামায়াত ইসলামীর ঘনিষ্ঠ যোগাযোগ ও অর্থ যোগান নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়, বাংলাদেশে অস্থিরতা তৈরিতে কাজ করেছে তৃণমূল কংগ্রেস। দলটির সংসদ সদস্যের ইমরানের মাধ্যমে কোটি কোটি টাকা পৌঁছানো হয় জামায়াতের হাতে। যদিও ইমরান এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
মিথ্যা ও মনগড়া অভিযোগ তোলায় বিজেপির সর্বভারতীয় নেতা সিদ্ধার্থ নাথ সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করেছেন ইমরান।
কলকাতার বেনিয়াপুকুর থানায় দায়ের করা এফআইআরে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং মনগড়া অভিযোগ এনেছেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং। তিনি শুধু বাংলাদেশ কেন ভারতের জামায়াতের সঙ্গেও জড়িত নন। অথচ বিজেপি নেতা কোনো প্রমাণ ছাড়াই তাকে সন্ত্রাসবাদী, মৌলবাদী বলে অভিহিত করেছেন।’ তার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইমেজে কালিমালিপ্ত করতেই রাজনৈতিক উদ্দেশ্যেই এমন মিথ্যাচার করা হয়েছে বলে ইমরান দাবি করেন।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/1409/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
