বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির  : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হয়েছে। বিকেল সাড়ে ৩ টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নব নির্মিত ভবনের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘তোমায় নতুন করে পাবো বলে’ শীর্ষক এ অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান এবং সাবেক অধ্যক্ষ এ, এম, আব্দুল আজীজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সোহরাব আলী । বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পথ প্রদর্শক ও আলোকবর্তিকা। রবীন্দ্রনাথ আমাদের সকল সাফল্যের প্রেরণা। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের বড় কারিগর ও বৈজ্ঞানিক। তিনি আধুনিক গদ্য ভাষার ¯্রষ্টা। রবীন্দ্রনাথকে না জানলে অনেকে কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ও তার সাহিত্য সম্পর্কে প্রকৃত শিক্ষা অর্জন করে নিজেদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তোলার আহবান জানান। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপাস্থাপনা করেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. তানভীর আহামদ ও বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রওশন আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শাহজাদপুর সংবাদ ডটকমের উদ্যোগে সরাসরি সম্প্রচার করা হয়।
 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...