শনিবার, ২১ মার্চ ২০২৬
ফরিদপুরে আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের আদলে সিরাজগঞ্জেও আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। যেকোন সময়ে এই শুদ্ধি অভিযান শুরু হতে পারে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আইনপ্রয়োগকারী সংস্থা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে, যেকোন সময় তারা সিরাজগঞ্জে যারা চিহ্নিত অপরাধী, যারা আওয়ামী লীগে ঢুকে বিভিন্ন রকমের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে এখানে একাধিক মামলা হয়েছে, এই মামলাগুলো আইনপ্রয়োগকারী সংস্থা পর্যালোচনা এবং বিচার-বিশ্লেষণ করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরে সিরাজগঞ্জে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটে এবং সেখানে ছাত্রলীগের নেতা এনামুল হক বিজয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়ে মারা যান, আওয়ামী লীগের আরেক নেতা আবদুল হান্নান খান-ও দুর্বৃত্তদের হামলায় গুরুতরভাবে আহত হন। সিরাজগঞ্জে এখন দুটি গ্রুপ পরস্পর মুখোমুখি এবং নানারকম সহিংসতার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এরকম পরিস্থিতিতে সিরাজগঞ্জে শুদ্ধি অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে একাধিক দায়িত্বশীল সূত্র। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, এনামুল হক বিজয় এবং আবদুল হান্নানের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে তারা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবতই সিরাজগঞ্জের রাজনীতিতে বিভক্তি এবং বিরোধ কেন্দ্রীয় আওয়ামী লীগের জন্যে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর এটা আরো প্রকাশ্য রূপ ধারণ করেছে। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগের একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুরো পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্যে এবং এই রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র। সেখানে ফরিদপুরের মতো সিরাজগঞ্জে কিছু বহিরাগত আওয়ামী লীগে ঢুকে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে এবং দলের ভেতর ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে স্বশস্ত্র-সহিংস হামলা করছে। সিরাজগঞ্জেও একইরকমভাবে নানারকম টেন্ডারবাজি-চাদাবাজি ঘটছে বলে প্রতিবেদন দিয়েছে আওয়ামী লীগের ঐ সাংগঠনিক কমিটি। আর এই প্রেক্ষিতেই শুরু হচ্ছে অপারেশন সিরাজগঞ্জ। উল্লেখ্য যে, এই অপারেশন সিরাজগঞ্জে যারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে হত্যাসহ নানারকম মামলা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্যে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...