রাজীব আহমেদ (সিলেট প্রতিনিধি): এম আই তানিম দুর্গম অঞ্চলের শিশুদের কথা মাথায় রেখে বান্দরবানে অনলাইন স্কুল চালু করেছে জাগো ফাউন্ডেশন। প্রত্যন্ত অঞ্চল যেখানে অনেক কষ্টের মধ্য দিয়ে শিশুরা জীবন-যাপন করে সেখানে স্কুল দেয়ার কথা মাথায় আনলেও কারা শিক্ষাদান করবেন এখানে? প্রযুক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়ে নেয় জাগো ফাউন্ডেশন। ভিডিও কনফারেন্স সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাদান পরিচালনা করা হয় অনলাইন স্কুলে। যদিও অভিজ্ঞ শিক্ষকরা অনলাইনেই ক্লাস নিয়ে থাকেন। পাশাপাশি স্কুলগুলোতে শিশুদের পরিচর্যা ও স্কুল পরিচালনার জন্যও কিছু শিক্ষক নিযুক্ত করা আছে।
শুরুতে স্কাইপি সফটওয়্যারের মাধ্যমে ক্লাস নেয়া হলেও এখন সিসকোর ওয়েবএসের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে ক্লাস নেয়া হয়। ওয়েবএস সফটওয়্যারটি বেশ
ইন্টারেক্টিভ হওয়াতে শিশুরা সহজেই শিখতে পারছে বলে জানা যায়। জানা যায় বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করা পাঁচটি অনলাইন স্কুলে প্রায় ১৪০০ শিশু
লেখাপড়া করছে। চলতি বছরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এরকম আরো পাঁচটি অনলাইন স্কুল প্রতিষ্ঠা করার ব্যাপারে কাজ করবে জাগো ফাউন্ডেশন এবং দেশের ৬৪টি জেলায় ৬৪টি অনলাইন স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনাও করেছেন তারা ‘জাগো ফাউন্ডেশনের পরিচালনায় বান্দরবানের অনলাইন স্কুলটিতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে অগ্নি সিস্টেমস লিমিটেড এবং নেটওয়ার্ক ও আর্থিক সহায়তায় আছে গ্রামীণফোন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
