বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মুমীদুজ্জামান জাহান : ভোর না হতেই শিউলি ফুলের মত অকালে ঝড়ে গেল সাংবাদিক ফারুক হাসান কাহারের শিশুকন্যা কামরুন্নাহার(৪ মাস)। দেখতে পেলনা ভোরের আলোয় পাখির কিচিরমিচির গুঞ্জন। পারলনা সকালের সোনারোদ গায়ে মেখে হলুদ সরিষা ক্ষেতের মৌমাছির সাথে করতে খালা,সলাৎ জলে কাগজের নাঁও ভাসিতে। মাছ আর পাখির সাথে কথা কইতে। বাতাসের সাথে পাল্লা দিয়ে কৈশরের দূরন্তপনা। বিধাতার নির্মম নিষ্ঠুরতায় প্রষ্ফুটিত হওয়ার আগেই তাকে ঝড়ে যেতে হল। কিন্তু কেনো এই পরিহাস। এটাকি মর্তলোকের আজন্ম পাঁপ না কালের অভিশাপ। এ নরক যন্ত্রণা সইবার শক্তি কি আছে তার জন্ম ধাত্রীর। যদি সবই হয় কল্যাণকর তবে এক এই মৃত্যুবান। এর কাল ছোবল তো সবাইকেই সইতে হয়। কিন্তু যে ফুল প্রষ্ফুটিতই হলনা তার কি বিচার হবে। কাল হাসরে সে যখন জিজ্ঞাসিবে কেনই বা আমার সৃষ্টি,কেনই বা আবার ধংস। কি জবাব দিবে তার। পৃথিবীর সব দায়ে কি তারই ছিল। তবে কেন তাকে চাপিয়ে দেওয়া হল। হয় তো এর কোন সদূত্তোর কারো জানা নেই। তার পরেও হে করুনাময় শোককে শক্তিতে পরিণত করে সামনে চলার তৌফিক দাও কামরুন্নাহরের জন্মদাতা ডেইলি বাংলাদেশ পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ফারুক হাসান কাহার ও গৃহবধূ হাসিনা খাতুনের। ৪ মাস বয়সী শিশুকন্যা কামরুন্নাহারকে দান কর সর্বত্তম জান্নাতের সুশীতল ছায়া। সবাইকে শোক সাগরে ভাসিয়ে সে চলে গেছে না ফেরার দেশে (ইন্না লিল্লাহে……রাজিউন)। কামরুন্নাহার জন্মগত হৃদরোগ জনিত অসুস্থ্যতায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়াবিল উত্তরপাড়া গ্রামের নানা সূতা ও টিন ব্যবসায়ী আব্দুল হাকিমের বাড়িতে ইন্তেকাল করেন। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বাড়াবিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে বাড়াবিল কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় মরহুমার স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও সুভাকাঙ্খিরা বাড়াবিলের বাড়িতে ছুটে গিয়ে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সবাইকে সমবেদনা জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...