বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির,শাহজাদপুর থেকে : ‘শাহজাদপুর উত্তরাঞ্চলের মধ্যে অন্যতম ব্যবসায়ীক এলাকা হিসেবে দেশব্যাপী পরিচিত। দিনে দিনে এলাকায় ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের স্থান সংকুলান সম্ভব হয়নি। শাহজাদপুর হাটবাজার সম্প্রসারণে বাজার এলাকা পেরিফেরি মুক্তের যে দাবী স্থানীয় ব্যবসায়ী নেতারা তুলেছেন, তা অত্যন্ত যৌক্তিক। এজন্য আইনে কোন বাধা না থাকলে অচিরেই হাটবাজার পেরিফেরি মুক্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ শাহজাদপুরে ব্যবসায়ীদের র্শীষ সংগঠন ‘মনোহারী ও মুদিখানা দোকান মালিক সমিতি’র ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার রাতে আলোচনা সভা ও সমিতি’র ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন,‘উত্তরাঞ্চলের অন্যতম ব্যবসায়সমৃদ্ধ এলাকা শাহজাদপুরেই মনোহারী ও মুদিখানা দোকান সমিতি কর্তৃক এ ধরণের অনুষ্ঠান সম্ভব। শাহজাদপুরের সর্বস্তরের ব্যবসায়ীরা যেনো নির্বিঘ্নে ব্যবসায় করতে পারে, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে।’ উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, ‘রমজান মাসে শাহজাদপুরে দ্রব্যমূল্যের উর্ধগতি পরিলক্ষিত হয় নি। এতে বোঝা যায় স্থানীয় ব্যবসায়ীরা মুনাফা লোভী নন। তারা ভোক্তাদের অধিকার সংরক্ষণে অত্যন্ত যন্তশীল। হাটবাজার ও পৌর এলাকার কিছু কিছু এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসন অতীব জরুরী। এ জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা সকলেই উপকৃত হবে। মনোহারী ও মুদিখানা সমিতি কর্তৃক এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে স্থানীয় ব্যবসায়ীদের উত্তরোত্তর সমৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।’ সভায় সভাপতিত্ব করেন, ‘মনোহারী ও মুদিখানা দোকান মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন। এতে স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ বলেন, ‘স্বাচ্ছন্দে ব্যবসায় করার জন্য যে স্থানের প্রয়োজন তা এখানে নেই। ফলে ব্যবসায়ীদের অবর্ণনীয় দুর্ভোগ-দুর্গতি পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায় সম্প্রসারণের জন্য হাট বাজার এলাকা পেরিফেরি মুক্ত করার জোর দাবী জানাই।’ শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে দোকান মালিক সমিতির প্রধান কার্যালয় চত্বরে আয়োজিত ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, সাবেক অধ্যক্ষ এ,এম আব্দুল আজিজ, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া,পরিদর্শক (ইনভেস্টিগেশন) কে.এম রাকিবুল হুদা, আলহাজ্ব হায়দার আলী, আলহাজ্ব আনোয়ার হোসেন প্রমুখ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ হাট-বাজারের রাস্তার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা, বাজার এলাকায় গণ শৌচাগার নির্মাণ, হাট-বাজারকে পেরিফেরি থেকে অবমুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রধান অতিথি ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এর আগে প্রধান অতিথি হাসিবুর রহমান স্বপন এমপি দোকান মালিক সমিতির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক