সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ডেস্ক নিউজ:: আজ মঙ্গলবার রাতে শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের উদ্যোগে মণিরামপুর বাজারস্থ রানা কমপ্যাথ ল্যাবের ৩য় তলায় ফোরামের কার্যালয়ে ‘শাহজাদপুর সংবাদ ডটকম’র ২য় বর্ষপূর্তি ব্যাপক উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। শাহজাদপুর সংবাদ ডটকম’র প্রধান সম্পাদক ও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-০৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। বর্ষপূর্তি অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের শাহজাদপুর সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, দৈনিক করতোয়া ও মানবজমিন পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক, দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল, শাহজাদপুুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও দিনকাল সাংবাদিক আল আমিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা’র সাংবাদিক মামুন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনকিলাব সংবাদদাতা ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিশির, দৈনিক ভোরের পাতার শাহজাদপুর প্রতিনিধি মামুন বিশ্বাস, দৈনিক বগুড়ার শাহজাদপুর প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমূখ। এছাড়া এ শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারণ সম্পাদক ইসলাম আলীসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

খেলাধুলা

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

সময়ের সেরা বিতর্ক, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? সেই বিতর্ক চলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমেও। যেখা...

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

রাজনীতি

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় এলাকার বিভিন্ন নির্বাচনী মাঠ...

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ ওমর ফারুকঃ শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।...

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

ফটোগ্যালারী

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরে গতকাল শনিবার শাহজাদপু...

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) শুরু

খেলাধুলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) শুরু

শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, সোমবার, ২৭ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জাতীয়...