বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : প্রায় ৪ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার সাংগঠনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ মাসের জন্য মাসুদুল হাসান মাসুদকে আহবায়ক এবং মোঃ সোহেল রানা ও আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম-আহবায়ক করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখা। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, শাহজাদপুর পৌর যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরও অধিকতর গতিশীল করতে গত ২৭ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মঈন উদ্দিন খান চিনু ও সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুল হাকিম দাপ্তরিক পত্রে স্বাক্ষর প্রদানের মাধ্যমে ২৫ সদস্যবিশিষ্ট পৌর যুবলীগের এ আহবায়ক কমিটির অনুমোদন দেন। এদিকে, দীর্ঘ প্রায় ৪ বছর পর সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে শাহজাদপুর পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন করায় আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক নবগঠিত পৌর যুবলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় যুবলীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। নবগঠিত এ কমিটির সদস্যরা হলেন, শামীম শেখ, শাহ্ আলম, মজনু প্রামানিক, রূহুল আমীন, ফরহাদ শেখ, শফিকুল ইসলাম, বিপুল শেখ, মোস্তাসিক আহমেদ, বেল্লাল হোসেন, শিশির হোসেন শাহাদৎ, মিজানুর রহমান নান্নু, আব্দুস সেলিম নূহু, রাজীব শেখ, মনির হোসেন লাইজু, জহুরুল ইসলাম, আলাউদ্দিন প্রামানিক, মেহেদী হাসান, আজিম প্রামাণিক, সাইফুল ইসলাম, শাহরিয়ার ইসলাম, মাসুদ রানা ও মিজান খন্দকার। এদিকে, শাহজাদপুর পৌর যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক মাসুদুল হাসান মাসুদ, যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল রানা ও আব্দুল্লাহ আল মামুনকে কমিটির শীর্ষ পর্যায়ে স্থান দেয়ায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, যুবলীগ জেলা নেতৃবৃন্দ, পৌর এলাকার সকল পর্যায়ের যুবলীগ নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে শাহজাদপুর পৌর যুবলীগকে একটি গতিশীল সংগঠনের পরিণত করার আশাবাদ ব্যাক্ত করেছেন নবগঠিত কমিটির আহবায়ক মাসুদুল হাসান মাসুদ, যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল রানা ও যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ সকল সদস্যবৃন্দ। এজন্য তারা পৌর যুবলীগের সকল পর্যায়ের যুবলীগ নেতাকর্মী ও সমর্থকসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...