রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মনিরুল ইসলাম মনি। আগামী ২৮ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে একজন আলোচিত প্রার্থী হিসেবে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শাহজাদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা পাড়কোলা, প্রাণনাথপুর এবং আইগবাড়ি নিয়ে এ ওয়ার্ডটি গঠিত। এখানে একটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি কবরস্থান, ২টি ঈদগাহ মাঠ, ১টি বাজার, একটি বৃহৎ খেলার মাঠসহ বেশ কয়েকটি মসজিদ এবং মন্দির রয়েছে। একান্ত সাক্ষাৎকারে মনিরুল ইসলাম মনি বলেন, তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করবেন। দীর্ঘদিন সংস্কার না হওয়া রাস্তাঘাট সংস্কার এবং নুতন রাস্তা পাকাকরণকে প্রাধান্য দিবেন। পাশাপাশি ৫নং ওয়ার্ডবাসীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে এলাকার নানা সামাজিক সমস্যা দূর করবেন। বিশেষ করে পাড়কোলা গ্রামে বিবাদমান দুটি পক্ষের মাঝে মিমাংসার উদ্যোগ গ্রহন করে গ্রামে শান্তি ফিরিয়ে আনবেন। তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন। এলাকার ভোটাররা জানান, তারা সৎ যোগ্য এবং জনদরদী একজন ব্যক্তিকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে চান।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...